
নিজস্ব প্রতিনিধি,দূর্গাপুর, ২৪এপ্রিলঃ- দুর্গাপুরের কোক ওভেন থানার অন্তর্গত শ্রমিক নগর কলোনির বাসিন্দা মেঘা পাত্র। পেশায় দোকানদার। গতকাল রাত্রে হঠাৎই দেখে বাড়ির বারান্দায় থাকা তিনটি বাইক দাউ দাউ করে জ্বলছে এরপরই স্থানীয়দের উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আসে। কোক ওভেন থানার পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে আসে পুলিশ। এলাকাবাসীর দাবি, এই এলাকায় প্রত্যেকের বাড়ির বাইক, সাইকেল এভাবেই থাকে। কোনদিন এরকম ঘটনা এলাকায় ঘটেনি । এই ঘটনা যে বা যারা করছে তাদের উপযুক্ত শাস্তি চাই। গোটা ঘটনার তদন্তে নেমেছে কোক ওভেন থানার পুলিশ।
from Breaking Kolkata http://bit.ly/2Gpb8BC
No comments