
নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ৬এপ্রিলঃ- ছেলের হাতে ফের মা খুনের ঘটনা ঘটল। আজ বেলা এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ২০নং ওয়াডের লালবাজারের চটপুকুর এলাকায়। মৃতার নাম বেলা মালাকার। স্থানীয় সুত্রে জানা গেছে বাঁকুড়ার শানঘাট এলাকায় সবজী বিক্রি করতেন এই মহিলা। আজ সবজী বিক্রি করে মহিলা বাড়ি ফিরলে তার কাছে নেশা করার জন্য টাকা চায় ছোট ছেলে তাপস মালাকার। মা ওই টাকা দিতে অস্বিকার করায় প্রথমে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। তখনকার মতো ঝমেলা মিটে গেলেও।বেলা মালাকার যখন সবজি করছিলেন সেই সময় তাপস মালাকার বাটনা বাটার শিলে করে মায়ের মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন মা বেলা মালাকার। মা এর মৃত্যুর পর এলাকা ছেড়ে পালিয়ে যায় তাপস। বাঁকুড়া সদর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যায়। এদিকে ঘটনার কিছুক্ষন পর এলাকায় খুনি ছেলে তাপস কে দেখতে পেয়ে এলাকার উত্তেজিত বাসিন্দারা তাকে ধাওয়া করে ধরে ফেলে। পিছমোড়া করে তাকে বেধে রাস্তায় ফেলে রাখা হয়। হালকা মারধর করা হয় তাকে। পরে হাত পা ধরে ঝুলিয়ে টানতে টানতে তাকে এলাকা দিয়ে নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
No comments