BREAKING.. ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুকে ঘিরে উত্তেজনা - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

BREAKING.. ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুকে ঘিরে উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ২এপ্রিলঃ- উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের একটি বেসরকারি নার্সিং হোমে। নাসিং হোমের কর্মীদের মারধরের অভিযোগ মৃতের পরিবারের সদস্যদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ইসলামপুরের একটি বেসরকারি নার্সিং হোমে। মৃত ওই …


নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ২এপ্রিলঃ- উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের একটি বেসরকারি নার্সিং হোমে। নাসিং হোমের কর্মীদের মারধরের অভিযোগ মৃতের পরিবারের সদস্যদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ইসলামপুরের একটি বেসরকারি নার্সিং হোমে। মৃত ওই মহিলার নাম রুকসানা খাতুন(৩৫), বাড়ি ইসলামপুরের মাটিকুন্ডা দুই গ্রামপঞ্চায়েতের কাশিবাড়ি এলাকায়। এই মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে। পরিবারসূত্রে জানা গিয়েছে, গতকাল ইসলামপুর থানার মাটিকুন্ডা দুই গ্রাম পঞ্চায়েতের কাশিবাড়ি এলাকার বাসিন্দা রুকসানা খাতুনের একটি ছোট অপারেশনের জন্য ইসলামপুরের একটি বেসরকারি নাসিং হোমে তাকে ভর্তি করা হয়।গতকাল সন্ধায় রুকসানার অপারেশনের জন্য তাকে অপারেশন ভিতরে নিয়ে যাওয়া হয়। তিন-চার ঘন্টা হয়ে গেলেও অপারেশন থেকে রুকসানাকে বের না করায় তাকে খোঁজাখুজি করতে থাকে পরিবারের সদস্যরা। নাসিং হোমের কর্তৃপক্ষকে জানানোও তারা কোন কিছু বলতে চাইছেন না বলে অভিযোগ মৃত ওই মহিলার পরিবারের সদস্যদের।আমাদেরকে না জানিয়ে নার্সিং হোম কর্তৃপক্ষ রাতেই তারা ইসলামপুর মহকুমা হাসপাতালে রুকসানাকে নিয়ে গিয়ে ভর্তি করে। আজকে যখন নার্সিং হোমে রোগীকে দেখতে আসি তখন জানতে পারি রোগী মারা গেছে। এবং হাসপাতালে আছে। এই নিয়েই নার্সিংহোমে মৃত পরিবারের সদস্যরা খোভে ফেটে পরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি নাসিং হোমের কর্মীকে মারধর করা হয় হবে অভিযোগ। কি কারনে আমাদের রুগি এই নাসিং হোম থেকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেল। এই ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে ইসলামপুর থানা লিখিত অভিযোগ দায়ের করা হয়। মৃত রুকসানা খাতুনের পরিবারের সদস্যদের অভিযোগ, আমাদের না জানিয়ে কেন হাসপাতালে নিয়ে গেল। আমার একটি ছোট অপারেশনের জন্য এই নাসিং হোমে ভর্তি করা হয়েছে। ভুল চিকিৎসার জন্যই ওই রুগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তারা। এই ঘটনায় ইসলামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে নাসিং হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে।

No comments