BREAKING.. ভোট বাজারেই নতুন চমক ইলেকশন সেল - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

BREAKING.. ভোট বাজারেই নতুন চমক ইলেকশন সেল

নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ৪এপ্রিলঃ-ভোটের প্রচারকে ঘিরে এখন সরগরম রাজ্য রাজনীতি। সেই ভোট বাজারেই এখন নতুন চমক ইলেকশন সেল। চৈত্রের সঙ্গে সেলের সম্পর্ক বহু পুরনো সেকথা অজানা নয়। ডান বাম সব এক দাম- এমন সেল আগে কেউ দেখেছে বা শুনে…


নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ৪এপ্রিলঃ-ভোটের প্রচারকে ঘিরে এখন সরগরম রাজ্য রাজনীতি। সেই ভোট বাজারেই এখন নতুন চমক ইলেকশন সেল। চৈত্রের সঙ্গে সেলের সম্পর্ক বহু পুরনো সেকথা অজানা নয়। ডান বাম সব এক দাম- এমন সেল আগে কেউ দেখেছে বা শুনেছে বলে মনে করতে পারচ্ছেন না মুর্শিদাবাদবাসী। এই চৈত্র ইলেকশন সেলেই এখন দেদার বিকোচ্ছে সব রাজনৈতিক দলের পতাকা। মুর্শিদাবাদের বেলডাঙায় চলছে এই অভিনব চৈত্র 'ইলেকশন' সেল। বেলডাঙা রেলগেট সংলগ্ন বেশকিছু দোকানে সেলে মিলছে তৃণমূল, কংগ্রেস, সিপিএম, বিজেপির দলীয় প্রতীক চিহ্নের পতাকা। দাম মাত্র পাঁচ টাকা থেকে শুরু। এই চৈত্র ইলেকশন সেলে ভিড় জমাচ্ছেন রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা। ভোটের বাজারে এমনভাবে দলীয় প্রতীক চিহ্নের পতাকা টুপি উত্তরীয় সেল যে ভালই হচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। আর ভোটের মরশুমে দলীয় পতাকা, টুপি, উত্তরীয় বিক্রি করে লক্ষীলাভও ভাল হচ্ছে বিক্রেতাদের। সাধারণ পতাকার দাম ৬টাকা কিন্তু সেলে মিলছে ৪.৭৫টাকায়। ১০০টাকার কাপড়ের পতাকার দাম সেলে বিক্রি হচ্ছে ৭০টাকায়। ৯টাকার টুপি ৭টাকায়, ২০টাকার উত্তরীয় ১৫টাকায় দেদার বিকোচ্ছে ইলেকশন সেলের এই বাজারে। নির্বাচনের প্রাক্কালে দলীয় পতাকা, ফেস্টুন, টুপি, উত্তরীয় যথেষ্ট কমদামে পাওয়ায় স্বভাবতই খুশি সমস্ত রাজনৈতিক দলের কর্মী সমর্থকেরা।

No comments