
নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ৬এপ্রিলঃ- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার একদিন আগে কোচবিহার রাসমেলার মাঠে রাজ্য সরকারের এক পুলিশ কর্মীকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয় ।ওই পুলিশ কর্মীকে ঘিরে সন্দেহ সৃষ্টি হয় মাঠে উপস্থিত বিজেপি কর্মীদের সহ কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিকের মধ্যে । আজ যখন বিজেপি কর্মীরা প্রধানমন্ত্রীর সভার জন্য মঞ্চ তৈরির কাজ করছিলেন সেই সময় জলপাই রঙের টি শার্ট পরে ওই পুলিশ কর্মীকে ঘুরতে দেখে সন্দেহ হয় বিজেপি কর্মীদের | বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিক ওই পুলিশ কর্মীকে আটকান ও তার পরিচয়পত্র ও ব্যাচ নম্বর দেখতে চান ।বিজেপি প্রার্থীর প্রশ্নের সদুত্তর দিতে পারেননি ওই পুলিশ কর্মী । পরে অন্যান্য পুলিশ কর্মীরা ওই পুলিশ কর্মীকে সরিয়ে নিয়ে যান ।যেখানে প্রধানমন্ত্রীর মতো ভিভিআইপির সভা হচ্ছে , সেখানে পুলিশের ড্রেস না পরে আসায় পুলিশের দায়িত্ব ও কর্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিক সহ অন্যান্য বিজেপি কর্মীরা ।
No comments