তৃতীয় দফার নির্বাচনে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকার হিংসা-প্রতিহিংসার ছবি - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তৃতীয় দফার নির্বাচনে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকার হিংসা-প্রতিহিংসার ছবি

মঙ্গলবার তৃতীয় দফার নির্বাচনে ভোট শুরুর প্রথম থেকেই উত্তপ্ত মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ কেন্দ্রের একাধিক জায়গা থেকে উঠে আসে অশান্তির চেহারা। ভোটের শুরুতেই ডোমকলে তৃনমূল কাউন্সিলারের স্বামীকে লাঠির ঘায়ে বোমা মেরে খুনের চেষ্টা। অভি…


মঙ্গলবার তৃতীয় দফার নির্বাচনে ভোট শুরুর প্রথম থেকেই উত্তপ্ত মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ কেন্দ্রের একাধিক জায়গা থেকে উঠে আসে অশান্তির চেহারা। ভোটের শুরুতেই ডোমকলে তৃনমূল কাউন্সিলারের স্বামীকে লাঠির ঘায়ে বোমা মেরে খুনের চেষ্টা। অভিযোগের তির কংগ্রেস -সিপিএমের বিরুদ্ধে। আহত তুজাম্মেল আনসারি চিকিৎসাধীন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। ডোমকলে সকাল থেকে দফায় দফায় বোমাবাজির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে ভোটাররা। ডোমকলে টিকটিকিপাড়ার ২২নম্বর ওয়ার্ডের বোমাবাজির ঘটনায় তৃনমূলের অভিযোগ বাম-কংগ্রেসের বিরুদ্ধে। ভোটারদের ভোট দিতে যেতে বাধা দেয় দুষ্কৃতীরা বলে অভিযোগ। অন্যদিকে হিতানপুরের ৫ ও ৬ নম্বর বুথের ঘটনায় পুলিশের লাঠিচার্জ দুষ্কৃতীদের উপর। বুথ সংলগ্ন এলাকায় দুষ্কৃতিদের বোমাবাজি। এলাকা থেকে উদ্ধার হয় একাধিক তাজা বোমা। পাশাপাশি সীমান্তবর্তী এলাকা রানীনগরে বুথের সামনে বোমাবাজির ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। অপরদিকে ইসলামপুরে সিপিআইএম কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ তৃনমূলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে। আক্রান্ত কর্মী ভর্তি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। পাশাপাশি জঙ্গীপুরে সুতির হরিপুরে ভোটারদের সাথে পুলিশের বচসা। ঘটনায় আহত দুই শিশু সহ তিন জন। উত্তেজিত জনসাধারণ সাময়িকভাবে বন্ধ করে দেয় ভোট প্রক্রিয়া। পরে স্বাভাবিক হয় পরিস্থিতি। ডোমকল ছাড়াও বিক্ষিপ্ত অশান্তি জঙ্গীপুরে। সুতি বিধানসভার বাহাগলপুরে ২০/২১ নম্বর বুথে কংগ্রেসের এজেন্টদের ঢুকতে বাধা। দুই এজেন্টকে মারধোরের অভিযোগ। জঙ্গীপুর কেন্দ্রের বেশকিছু এলাকায় ভোট প্রক্রিয়া দেরিতে শুরু হলেও ভোট হয় শান্তিপূর্ণ। অপরদিকে হরিহরপাড়ার কুমরিপুরে ১০৫ নম্বর বুথে কংগ্রেস পোলিং এজেন্টকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে তৃনমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করে তৃনমূল। দিনের শেষে জেলার রানীতলা থানার অনুপনগরে কংগ্রেস- তৃনমূল সংঘর্ষে মৃত্যু হয় এক কর্মীর। ঘটনায় আহত হয় আরো ৩ জন তৃনমূল কর্মী সহ অপর এক কংগ্রেস সমর্থক। এদিন সকাল থেকে দফায় দফায় রণক্ষেত্রের চেহারা নেয় জেলার ডোমকল, রানীনগর, ইসলামপুর সহ সুতির বিভিন্ন এলাকা। ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে ওই সমস্ত এলাকার সাধারণ ভোটার থেকে শুরু করে স্থানীয় মানুষজন। সব মিলিয়ে তৃতীয় দফার নির্বাচনে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা থেকে দফায় দফায় উঠে আসে হিংসা-প্রতিহিংসার ছবি। যদিও রাজনৈতিক হিংসা- সন্ত্রাসের সম্পূর্ণ বিষয় অস্বীকার করেছেন মুর্শিদাবাদের জেলাশাসক পি. উল্গানাথন। ঘটনায় নির্বাচন কমিশন রিপোর্ট চেয়ে পাঠালে রিপোর্টে জেলায় বোমাবাজি বা বিশৃঙ্খলার সমস্ত বিষয় অস্বীকার করেছেন জেলাশাসক মুর্শিদাবাদ।

No comments