হতে পারে পুননির্বাচন! চলছে স্ক্রুটিনি - বিশেষ পুলিশ পর্যবেক্ষক - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হতে পারে পুননির্বাচন! চলছে স্ক্রুটিনি - বিশেষ পুলিশ পর্যবেক্ষক

রাজনৈতিক দলগুলোর দাবিমতো বেশকিছু বুথে পুনঃনির্বাচনের বিষয়ে স্কুটিনি করা হচ্ছে শনিবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে এসে জানালেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। শনিবার বিকেল তিনটে নাগাদ বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে বাগডোগ…


রাজনৈতিক দলগুলোর দাবিমতো বেশকিছু বুথে পুনঃনির্বাচনের বিষয়ে স্কুটিনি করা হচ্ছে শনিবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে এসে জানালেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। শনিবার বিকেল তিনটে নাগাদ বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে বাগডোগরা থেকে সড়ক পথে রায়গঞ্জ এসে পৌছলেন। রায়গঞ্জে খাওয়া-দাওয়া সেরে কিছুক্ষণ বিশ্রাম করে মালদার উদ্দেশ্যে ৩.৩০ নাগাদ রওনা দেন তিনি। মালদা যাওয়ার আগে সাংবাদিকদের জানিয়ে গেলেন মালদায় সব রাজনৈতিক দলের সাথে বৈঠক সেরে পরে তিনি প্রশাসনিক বৈঠক করবেন পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর আধিকারিক দের সাথে কথা বলবেন এবং মালদায় রাত্রি যাপনের পর আগামীকাল বালুরঘাটের উদ্দেশ্যে রওনা দিবেন তিনি। ১৮ এপ্রিল রায়গঞ্জ লোকসভা নির্বাচনে বেশ কিছু বুথে বিরোধীরা পুনঃনির্বাচনের দাবী তুলেছে। এই প্রসঙ্গে বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে জানিয়েছেন বিষয়টি নিয়ে স্ক্রুটিনির কাজ চলছে। বাইট - বিবেক দুবে। (বিশেষ পুলিশ পর্যবেক্ষক)

No comments