১২ তম ভিবো আইপিএল ২০১৯-এর আজ ৩৮তম ম্যাচে মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্স।
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন, এবং তিনি জানিয়েছেন আগের ম্যাচের দল অপরিবর্তিত রেখেই আজ কলকাতার বিরুদ্ধে নামছে তারা।
অন্যদিকে কলকাতার দলে বিরাট ৩ টি পরিবর্তন হয়েছে বলে জানিয়েছেন অধিনায়ক দীনেশ কার্তিক।
দেখে নেওয়া যাক আজকের দুই দলের সম্পূর্ন একাদশ -
সানরাইজার্স হায়দ্রাবাদ - ডেভিড ওয়ার্নার, জনি বেয়ার্স্টও, কেন উইলিয়ামসন, বিজয় শঙ্কর, দীপক হুডা, ইউসুফ পাঠান, রসিদ খান, শাহবাজ নাদিম, ভুবনেশ্বর কুমার, সন্দীপ শর্মা, খলীল আহমেদ।
কলকাতা নাইট রাইডার্স - ক্রিস লিন, সুনীল নারায়ণ, শুভমন গিল, নীতিশ রানা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক, পীযুষ চাওলা, কেসি কারিয়াপ্পা, হ্যারি গার্নি, ইয়াররা পৃথ্বীরাজ।

No comments