নোটিশ ছাড়াই পরীক্ষা, মাটিতে বসে পরীক্ষা কয়েকশো পরিক্ষার্থীর - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নোটিশ ছাড়াই পরীক্ষা, মাটিতে বসে পরীক্ষা কয়েকশো পরিক্ষার্থীর

আগাম নোটিস ছাড়াই পরীক্ষা দিতে চলে আসেন ৩০০ পরীক্ষার্থী। কাউকে অবশ্য ফেরায়নি কলেজ কর্তৃপক্ষ। মাটিতে বসে পরীক্ষা দিয়েছেন পরীক্ষার্থীরা। এমনই ঘটনা ঘটেছে ভারতের পূর্ব মেদিনীপুরের এগরা কলেজে। মাটিতে বসে পরীক্ষা দেয়ার ছবি সোশ্যাল মিড…



আগাম নোটিস ছাড়াই পরীক্ষা দিতে চলে আসেন ৩০০ পরীক্ষার্থী। কাউকে অবশ্য ফেরায়নি কলেজ কর্তৃপক্ষ। মাটিতে বসে পরীক্ষা দিয়েছেন পরীক্ষার্থীরা। এমনই ঘটনা ঘটেছে ভারতের পূর্ব মেদিনীপুরের এগরা কলেজে। মাটিতে বসে পরীক্ষা দেয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নিন্দা ঝড় ওঠেছে শিক্ষামহলে।

স্নাতকস্তরের প্রথমবর্ষের পরীক্ষায় এগরা কলেজে সিট পড়েছে কাঁথি কলেজ ও মোহনপুর কলেজের পরীক্ষার্থীদের। নিয়ম অনুযায়ী, যে কলেজে পরীক্ষা হয়, সেই কলেজকে আগে থেকেই জানিয়ে দেয়া হয়, কোন কলেজ থেকে কতজন পরীক্ষা দিতে আসবে।

কিন্তু এক্ষেত্রে পরীক্ষার্থীর সংখ্যা সঠিকভাবে না জানানোর জন্য বিপত্তি ঘটে। অন্তত তেমনই দাবি এগরা কলেজের অধ্যক্ষ দীপক কুমার তামলির। তার বক্তব্য, প্রথমে জানানো হয়েছিল, কাঁথি কলেজের ১৬৯০ পরীক্ষার্থী পরীক্ষা দেবে। কিন্তু পরীক্ষার দিনে হাজির হন ১৯৫০ জন।

এগরা কলেজের অধ্যক্ষের দাবি, একেবারে শেষবেলায় অতিরিক্তি তিনশ' পরীক্ষার্থীর কথা জানিয়েছে কাঁথি কলেজ কর্তৃপক্ষ। মোহনপুর কলেজের পরীক্ষার্থী সংখ্যা ছিল চারশ'। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামককে জানালে, তিনি পরীক্ষা নিতে বলেন। তাই বাধ্য হয়েই এগরা কলেজের কনফারেন্স রুম, এমনকী খোলা মাঠেও পরীক্ষার্থীদের বসার ব্যবস্থা করা হয়।

বাইরে থেকে আনতে হয় অতিরিক্ত পরীক্ষকও। কিন্তু এগরা কলেজের অধ্যক্ষ যাই বলুন না কেন, এ ঘটনায় নিন্দার ঝড় উঠেছে শিক্ষামহলে। মাটিতে বসে প্রথমবর্ষের পরীক্ষার্থীদের পরীক্ষা দেয়ার ছবি ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। 

No comments