চেন্নাইয়ের বিজয়রথ থামালেন হার্দিক পান্ডিয়া - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

চেন্নাইয়ের বিজয়রথ থামালেন হার্দিক পান্ডিয়া

চেন্নাই সুপার কিংসের বিজয়রথ থামিয়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স তথা হার্দিক পান্ডিয়া।
গতকাল টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন মহেন্দ্র সিংহ ধোনি।  প্রথম থেকে চেন্নাই সফলতা পেলেও সূর্যকুমার যাদব ও ক্রুনাল পান্ডিয়ার ৬২ রানের পা…


চেন্নাই সুপার কিংসের বিজয়রথ থামিয়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স তথা হার্দিক পান্ডিয়া।
গতকাল টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন মহেন্দ্র সিংহ ধোনি।  প্রথম থেকে চেন্নাই সফলতা পেলেও সূর্যকুমার যাদব ও ক্রুনাল পান্ডিয়ার ৬২ রানের পার্টনারশিপ চেন্নাইয়ের বিধ্বংসী বোলিংয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। সূর্যকুমার যাদব ৪৩ বলে ৫৯ ও ক্রুনাল পান্ডিয়া ৩২ বলে ৪২ রান করে, শেষ সময়ে হার্দিক ৮ বলে ২৫ এবং কায়রন পোলার্ড ৭ বলে ১৭ করে মুম্বাইয়ের রান সংখ্যা ১৭০-এ নিয়ে যায়।

চেন্নাইয়ের হয়ে দীপক চাহার, মোহিত শর্মা, ইমরান তাহির, জাদেজা ও ব্রাভো ১টি করে উইকেট নেন।
১৭১ রানের লক্ষ্যমাত্রা নিয়ে নেমেই ৩৩ রানে ৩ উইকেট হারায় চেন্নাই সুপার কিংস। তবে, কেদার যাদব ও ধোনির ৫৪ রানের পার্টনারশিপ আশা জাগালেও, ম্যাচের ১৪তম ওভারে হার্দিক পান্ডিয়া ধোনি ও জাদেজাকে আউট করে চেন্নাইয়ের কফিনে শেষ পেরেকটা পুঁতে দেয়। কেদার যাদবের ৫৪ বলে ৫৮ রানের ইনিংস চেন্নাইয়ের স্কোরবোর্ডে একমাত্র স্তম্ভ।

মুম্বাইয়ের হয়ে বেহেরেন্ডফ ২ টি, মালিঙ্গা এবং পান্ডিয়া ৩ টি করে উইকেট নেন।
ম্যাচের সেরা হন হার্দিক পান্ডিয়া।

No comments