ছোট দিদি আর বড় দিদির কাজিয়া - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ছোট দিদি আর বড় দিদির কাজিয়া

নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি,  ৩০মার্চঃ- ছোট দিদি আর বড় দিদির কাজিয়ার জেরে উত্তর দিনাজপুর জেলার অনেকটা পিছিয়ে।  রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধূরী কালিয়াগঞ্জে  সাংবাদিক দের প্রশ্নের উত্তরে  একথা বলেন। তার লক্…




নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি,  ৩০মার্চঃ- ছোট দিদি আর বড় দিদির কাজিয়ার জেরে উত্তর দিনাজপুর জেলার অনেকটা পিছিয়ে।  রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধূরী কালিয়াগঞ্জে  সাংবাদিক দের প্রশ্নের উত্তরে  একথা বলেন। তার লক্ষ্য দেশের সাথে সাথে পিছিয়ে পড়া উত্তরবঙ্গের সাথে উত্তর দিনাজপুর জেলার স্বার্বিক উন্নয়ন । তাই তিনি একশো শতাংশ নিশ্চিত রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের মানুষ তাকে বিপুল ভোটে জয়ি করে মোদিজির হাত শক্ত করতে দিল্লিতে পাঠাবে। শনিবার সকাল থেকেই  তিনি কালিয়াগঞ্জ বিধানসভার বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে জনসংযোগ করার পাশাপাশি মোদিজির উন্নয়ন তুলে ধরেন। তাকে ফুলের মালা,  উলুর ধ্বনি ও শংক বাজিয়ে  গ্রামের মহিলারা বরন করে। এদিন তিনি প্রথমে ভান্ডার গ্রাম পঞ্চায়েতে গিয়ে এক প্রকার ঝড় তুলেন, সাধারন মানুষের সাথে কথা বলেন তাদের অভাব অভিযোগ শুনের।এত দিন এদিকার মানুষ কতটা বঞ্জিত রয়েছে উন্নয়নের দিক থেকে।  তিনি আরো জানান যেভাবে বিগত দিনের সিপিআইএম ও কংগ্রেসের সাংসদেরা সুধু মাত্র উন্নয়নের নামে ভাউতা দিয়ে গিয়েছে। কংগ্রেস তো এমস হাসপাতালের নামে শুধু ভাউতা দিয়েছি। উত্তর দিনাজপুর জেলার সাথে সাথে উত্তরবঙ্গ পিছিয়ে স্বাস্থ্য ব্যস্থা থেকে শুরু করে বিভিন্ন দিকে। তিনি জয়ি হয়ে প্রথমে কেন্দ্র সরকারের তত্তা বধানে সুপার স্পেশালিষ্ট হাসপাতাল করবেন। রাজ্য সরকারের যে সুপার স্পেশালিস্ট হাসপাতাল রয়েছে সেটি নামেই হাসপাতাল বিড়াল, কুকুর ছাড়া আর কিছুই নেই । মোদিজির সবকা সাথ সবকা বিকাশ যা ৫ বছরে করেছে। দেশের অর্থনৈতিক ব্যবস্থার সাথে সাথে সার্বিক উন্নয়ন ।এবার উত্তর দিনাজপুর জেলায় যেভাবে সারা পাচ্ছেন তাতে করে তিনি আশাবাদি মোদিজির হাত শক্ত করতে এবং উত্তর দিনাজপুর জেলার সাথে সাথে উত্তরবঙ্গের উন্নয়নের লক্ষ্যে তাকে জয়ি করে সাংসদে প্রতিনিধি হিসাবে পাঠাবে। যেখানে যাচ্ছেন সাধারন মানুষের সাথে সাথে মহিলাদের উৎসাহতা যেভাবে উপচে পড়ছে তাতে করে তিনি আফ্লুত।

No comments