নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ২৫মার্চঃ- দলীয় কর্মী সমর্থকদের সাথে এক দর্শনীয় পদযাত্রার মাধ্যমে মনোনয়ন পত্র জমা দিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী মহম্মদ সেলিম। প্রার্থী সেলিমের সাথে মনোনয়ন পত্র জমা দিতে অংশগ্রহন করেন জেলা বামফ্রন্ট চেয়ারম্যান অপূর্ব পাল, সিপিআই নেতা শ্রীকুমার মুখার্জী, ফরওয়ার্ড ব্লক নেতা গোকুল রায়। রায়গঞ্জ রেলস্টেশন ময়দান থেকে শয়ে শয়ে বামফ্রন্ট কর্মী সমর্থকেরা লাল পতাকা হাতে নিয়ে সুদৃশ্য এক মিছিল করে। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম জেলা বামফ্রন্ট নেতৃত্বকে সাথে নিয়ে সেই মিছিল রায়গঞ্জ শহরের রাজপথ পরিক্রমা করে। রাজপথের দুধারের মানুষের কাছে ভোটের প্রচারও করেন সিপিআইএম কর্মী সমর্থকেরা। এরপর কর্নজোড়ায় উত্তর দিনাজপুর জেলাশাসকের দপ্তরে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থীপদে মনোনয়ন পেশ করেন রায়গঞ্জের গতবারের সিপিআইএম সাংসদ মহম্মদ সেলিম।

No comments