মুর্শিদাবাদ কেন্দ্রের বিজেপি প্রার্থী হুমায়ুন কবীর - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মুর্শিদাবাদ কেন্দ্রের বিজেপি প্রার্থী হুমায়ুন কবীর

নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি,  ৩০মার্চঃ-মুর্শিদাবাদ কেন্দ্রের বিজেপি প্রার্থী হুমায়ুন কবীরের নাম ঘোষণা হতেই কোমর বেধে নেমে পড়েছেন তিনি নিজের ভোট প্রচারে। সংখ্যালঘু অধ্যুষিত জেলায় মুর্শিদাবাদ কেন্দ্রে হুমায়ুন কবীরকে প্রার্থী করে দ…


নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি,  ৩০মার্চঃ-মুর্শিদাবাদ কেন্দ্রের বিজেপি প্রার্থী হুমায়ুন কবীরের নাম ঘোষণা হতেই কোমর বেধে নেমে পড়েছেন তিনি নিজের ভোট প্রচারে। সংখ্যালঘু অধ্যুষিত জেলায় মুর্শিদাবাদ কেন্দ্রে হুমায়ুন কবীরকে প্রার্থী করে দল সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক দলের একাংশ।হুমায়ুন কবীর বহু চর্চিত এক রাজনৈতিক ব্যক্তিত্ব। উল্লেখ্য- বহরমপুর লোকসভা কেন্দ্রের রেজিনগর বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে ২০১১সালে জয়লাভ করেন হুমায়ুন কবীর। এরপর কংগ্রেসের হাত ছেড়ে ২০১৪ সালের ২০ নভেম্বর চলে গিয়েছিলেন তৃণমূলে। তার ঠিক ৩ বছর ১১ মাস পর তৃণমূল থেকে আবার কংগ্রেসে ফেরেন হুমায়ুন কবীর। কংগ্রেসে যোগ দেওয়ার পর প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর প্রতি আস্থা রেখেই গত পঞ্চায়েত নির্বাচনে সামিলও হয়েছিলেন হূমায়ূন কবীর। এরপর তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে বিজেপিই একমাত্র বিকল্প বলে মনে করেন তিনি। অবশেষে বিজেপিতে আস্থা রেখে কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেন বহু চর্চিত এই রাজনৈতিক ব্যক্তিত্ব। ক্রমাগত তিনি দল বদলেছেন ঠিকই, তবে তিনি যে লড়াকু ও স্পষ্টবাদী নেতা তা প্রমান করেছেন বারবার। নির্বাচনী প্রচারে বেড়িয়ে যে ভাবে মানুষের সাড়া পাচ্ছেন- তাতে তিনি নিশ্চিত যে তার পছন্দের কেন্দ্রে এবার পদ্মফুল ফোটাতে সমর্থ হবেন তিনি।শনিবার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের জিয়াগঞ্জের বাগডহর মোড়ে প্রচারের পাশাপাশি চলল খোশ মেজাজে আড্ডা। "চায়ে পে চর্চায়" একে একে যোগ দেয় এলাকার সাধারণ মানুষও। চায়ের এই আড্ডায় অবশ্য নিজেকে নতুন করে পরিচয় করতে হয়নি তাকে। বরং এলাকায় তার যথেষ্ট পরিচিতি রয়েছে একদা অধীর চৌধুরীর ছায়াসঙ্গী হিসেবেই। যদিও এখন তিনি  বিজেপির মুর্শিদাবাদ জেলা কমিটির দক্ষিণ শাখার সহ-সভাপতি। প্রার্থী হুমায়ুন কবীরের সাথে উপস্থিত ছিলেন দলীয় নেতা কর্মীরা। চা খেতে খেতে সাধারণ মানুষদের সমস্যার কথাও শোনেন তিনি। সকলের প্রশ্নের উত্তরও দেন তার ভঙ্গিতে। চলে তার রাজনৈতিক জীবনের উত্থানপতনের কথাও। প্রার্থী জানান- মানুষ সব কিছুই বোঝেন তার অভিজ্ঞতার নিরিখে। মানুষদের আশ্বস্ত করে তিনি বলেন এবার ভোট হবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের হাত ধরে, এবার হিসেব হবে অন্যরকম। এই ভোট যুদ্ধে তার প্রতিদ্বন্দ্বী কে জানতে চাওয়ায় তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন মুর্শিদাবাদ কেন্দ্রে তৃনমূল কোনও ফ্যাক্টর নয়। প্রতিপক্ষ হিসেবে লড়াই হবে কংগ্রেসের প্রার্থী আবু হেনার সাথে। চায়ে পে চর্চার এই আড্ডা শেষ করে তিনি রওনা দেন অন্যত্র প্রচারের উদ্দেশ্যে।

No comments