নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ২৯মার্চঃ-গ্রামের মাঠ থেকে ক্ষতবিক্ষত অবস্থায় এক গৃহবধূর মৃতদেহ উদ্ধারকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শুক্রবার সকালে মুর্শিদাবাদে রেজিনগর থানার কুলবেড়িয়া গ্রামের ঘটনা। মৃত গৃহবধূর নাম ময়না বিবি। জমি সংক্রান্ত বিষয়ে বিবাদের জেরে ওই গৃহবধূকে কুপিয়ে খুন করে প্রতিবেশীরা বলে অভিযোগ। অভিযোগ একই পরিবারের চার সদস্যের বিরুদ্ধে। জানা গিয়েছে- বৃহস্পতিবার রাতে জমি সংক্রান্ত বিষয়ে বিবাদ চরম আকার ধারণ করে ময়না বিবির পরিবারের সাথে প্রতিবেশী এক পরিবারের। বিবাদের জেরে গভীর রাতে ওই গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় ওই পরিবারের চার সদস্য বলে অভিযোগ। এরপর সারারাত কোনো খোঁজ পাওয়া যায়নি ওই গৃহবধূর। শুক্রবার সকালে গ্রামের মাঠ থেকে ক্ষতবিক্ষত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার হয়। পুলিশে খবর দেওয়া হলে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় পুলিশ। ঘটনায় একই পরিবারের চার সদস্যের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় মৃতার পরিবারের তরফ থেকে। ঘটনার তদন্ত শুরু করেছে রেজিনগর থানার পুলিশ। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তিরা পলাতক বলে জানা গিয়েছে।

No comments