নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ২৮মার্চঃ- শিলিগুড়ির শালবাড়ি এলাকার একটি ইঞ্জিনিয়ারিং কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্রের আত্মহত্যার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ি শহরে। ছাত্র মৃত্যুর ঘটনায় শোকের ছায়া ওই ইঞ্জিনিয়ারিং কলেজে। মৃত ছাত্রের নাম অনিশ ভট্টাচার্য। সুকনার কাছে শালবাড়ি এলাকার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের তৃতীয় বর্ষের পড়ুয়া ছিল অনিশ। প্রধাননগরে পেয়িং গেস্ট হিসেবে থাকতো সে। তার বাড়ি কলকাতায়। বৃহস্পতিবার সকালে বহু ডাকাডাকির পরও অনিশ সাড়া না দেওয়ায় পুলিশকে খবর দেওয়া হয় বাড়ি মালিক এর তরফ থেকে। প্রধাননগর থানার পুলিশ এসে ছাত্রের বন্ধ ঘরের দরজা ভেঙে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে। ছাত্রের পরিবারকে খবর দিয়েছে প্রধান নগর থানার পুলিশ। প্রধান নগর থানার পুলিশ দেহ উদ্ধার করে প্রথমে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে আসে এবং তারপর ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।

No comments