অবশেষে সমস্যার সমাধান, মিললো মাঠ - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অবশেষে সমস্যার সমাধান, মিললো মাঠ

নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি,  ৩০মার্চঃ-শিলিগুড়িতে এসে সভা করতে আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই কারণে শিলিগুড়ি শহর লাগোয়া এলাকায় মাঠ খুঁজতে মাঠে নামেন বিজেপি নেতৃত্ব। শিলিগুড়ি শহর লাগোয়া এসজেডিএর জমি…



নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি,  ৩০মার্চঃ-শিলিগুড়িতে এসে সভা করতে আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই কারণে শিলিগুড়ি শহর লাগোয়া এলাকায় মাঠ খুঁজতে মাঠে নামেন বিজেপি নেতৃত্ব। শিলিগুড়ি শহর লাগোয়া এসজেডিএর জমি তেই প্রধানমন্ত্রী সভা করবেন বলে ঠিক করে দার্জিলিং জেলা বিজেপি। কিন্তু সেই জমির অনুমতি মেলেনি বলে অভিযোগ করে বিজেপি। এরপর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নেয় রেলের জমিতে সভা করবেন প্রধানমন্ত্রী। এরপর রেলের জমি এবং কেন্দ্রীয় জমি খুঁজতে মাঠে নামেন বিজেপি জেলা নেতৃত্ব। অবশেষে সিদ্ধান্ত হল ডাবগ্রাম ফুল বাড়ি এলাকার এনজেপি স্টেশন এর পেছনে রেলের একটি জমিতেই নির্বাচনী জনসভা করবেন নমো। এই সিদ্ধান্ত হওয়ার পর তড়িঘড়ি নিরাপত্তা বন্দোবস্ত দেখতে মাঠে নামলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উচ্চপদস্থ কর্তারা ও। শিলিগুড়ির পুলিশ কমিশনার ভরত লাল মিনা এবং অন্যান্য পদস্থ পুলিশ কর্তারা শনিবার দুপুরে জান মাঠ পরিদর্শনে। কোথায় রাখা হবে হাজার হাজার গাড়ি কোথায় হেলিপ্যাড বানানো হবে তা নিয়ে এখন চলছে চুলচেরা বিশ্লেষণ। বিজেপির দার্জিলিং জেলা সভাপতি অভিজিৎ রায় চৌধুরী জানিয়ে দিয়েছেন প্রায় 3 লক্ষ লোকের জনসমাগম হবে প্রধানমন্ত্রীর জনসভায়।

No comments