চা বাগানে কর্মরত শ্রমিকদের সমস্যা দূর এর আশ্বাস, সমনের - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

চা বাগানে কর্মরত শ্রমিকদের সমস্যা দূর এর আশ্বাস, সমনের

নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি,  ৩০মার্চঃ-শনিবার সকালে দার্জিলিং লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সমন পাঠক ভোট প্রচারে বেরিয়েছিলেন দাগাপুর এবং মোহর গাও গুলমা  চা বাগানে। দার্জিলিং জেলার চা বাগান শ্রমিকদের একটা বড় ভোট রয়েছে। রা…


নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি,  ৩০মার্চঃ-শনিবার সকালে দার্জিলিং লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সমন পাঠক ভোট প্রচারে বেরিয়েছিলেন দাগাপুর এবং মোহর গাও গুলমা  চা বাগানে। দার্জিলিং জেলার চা বাগান শ্রমিকদের একটা বড় ভোট রয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন চা বাগান এলাকার দরিদ্র মানুষদের মন কাড়তে পারলে জয়ের একটা আশা থেকেই যায়। আর সিপিএম এর একটা বড় পাওনা, সমন পাঠক সি আই টি ইউ সংগঠনের দায়িত্বে রয়েছেন। সেই কারণে  শ্রমিকদের সমস্যা খুব ভালো মত জানেন সমন এবং শ্রমিকদের কোন কোন সমস্যা দূর করতে পারলে তাদের মুখে হাসি ফুটবে তাও জানা রয়েছে সমনের, আর এই কারনেই সমন পাঠক টার্গেট করলো দার্জিলিং লোকসভা আসনে থাকা চা বাগান শ্রমিকদের। শনিবার সকালে দলীয় কর্মী সমর্থক এবং দার্জিলিং জেলা সিপিএমের নেতাদের সাথে নিয়েই চা বাগান এলাকার শ্রমিক লাইন এবং চা বাগানে কর্মরত শ্রমিকদের সাথে কথা বললেন সমন।হাতজোড় করে চাইলেন আশীর্বাদ।জয়লাভ করলে সমস্যা দূর এর আশ্বাস দিলেন।

No comments