তৃণমূল প্রশাসনকে ব্যবহার করে সভা করার অনুমতি বাতিল করছে ,অভিজিৎ - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তৃণমূল প্রশাসনকে ব্যবহার করে সভা করার অনুমতি বাতিল করছে ,অভিজিৎ

নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি,  ২৯মার্চঃ- শিলিগুড়িতে সভা করতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,কিন্তু বাংলার শাসক দল তৃণমূল নানানভাবে প্রশাসনকে ব্যবহার করে সভা করার অনুমতি বাতিল করছে বলেই অভিযোগ তুলল বিজেপি। বাংলায় গণতন্ত্র বি…





নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি,  ২৯মার্চঃ- শিলিগুড়িতে সভা করতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,কিন্তু বাংলার শাসক দল তৃণমূল নানানভাবে প্রশাসনকে ব্যবহার করে সভা করার অনুমতি বাতিল করছে বলেই অভিযোগ তুলল বিজেপি। বাংলায় গণতন্ত্র বিপন্ন। বিরোধী রাজনৈতিক দলকে প্রচার করার ক্ষেত্রে সমস্যা তৈরি করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। শুক্রবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে এমনই অভিযোগ করলেন বিজেপি দার্জিলিং জেলা সভাপতি অভিজিৎ রায় চৌধুরী। এদিন অভিজিৎ অভিযোগ করেন মোদি জি এপ্রিল মাসের প্রথম সপ্তাহে শিলিগুড়িতে জনসভা করার সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই কারণে বিজেপি জেলা নেতৃত্ব শিলিগুড়ি শহর লাগোয়া বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি মাঠ পরিদর্শন করার পর জেলা শাসকের কাছে এবং পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ জমা দেয়। সেই মাঠ গুলিতে জনসভা করার অনুমতি দেবার জন্য। কিন্তু অভিজিৎ রায় চৌধুরীর অভিযোগ প্রতিটি মাঠের ক্ষেত্রেই প্রশাসন অনুমতি দিতে টালবাহানা করছে। সর্বশেষে বিজেপি সিদ্ধান্ত নেয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ এর অন্তর্গত এনজেপি থানা এলাকার কাওয়াখালী তে থাকা এস জে ডি এর জমিতে জনসভা করবেন মোদীজি। কিন্তু পুলিশ এবং প্রশাসন সেই মাঠে জনসভা করার অনুমতিও বাতিল করে দেয়।বর্তমানে রেল এবং কেন্দ্রীয় সরকারের অধীনস্থ থাকা জমি খুঁজে বেড়াচ্ছে বিজেপি। এই কারণেই বিজেপি দলের অভিযোগ রাজ্যে গণতন্ত্র নেই। বিরোধী রাজনৈতিক দলকে ভোটের প্রচার করতেও বাধা দিচ্ছে তৃণমূল।

No comments