
নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ৩১মার্চঃ- রবিবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তরর্গত ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুরের সংলগ্ন এলাকায় লড়ি ও স্কুটির সংঘর্ষ। এই ঘটনায় আহত হন দুজন। জানা গিয়েছে যে এদিন একটি ১০ চাকা মালবোঝাই লড়ি ফুলবাড়ির দিকে যাচ্ছিল। এবং একটি স্কুটিতে করে দুজন ঘোষপুকুরের দিকে আসছিলেন। সেই সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর স্থানীয়রা আহতদের করে। এবং খবর দেন পুলিশকে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তরীঘরী পৌঁছায় ঘোষপুকুর থানার পুলিশ। এরপর পুলিশ গিয়ে আহতদের গয়াগঙ্গার বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। এবং ঘাতক লড়িটিকে আটক করে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
No comments