BREAKING..বেড়েই চলেছে শহরের বাজারে মুরগি মাংসের দাম - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

BREAKING..বেড়েই চলেছে শহরের বাজারে মুরগি মাংসের দাম

নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ৩১মার্চঃ- গোটা রাজ্য সহ হাওড়া শহরের বাজারে মুরগি মাংসের দাম বেড়েই চলেছে। বিগত ২০ দিনের মধ্যেই দাম বেড়েছে প্রায় ১০০ টাকার বেশি। দাম বাড়ার তালিকায় রয়েছে ডিমও। এছাড়া স্বস্তি নেই খাসির মাংসের দাম…


নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ৩১মার্চঃ- গোটা রাজ্য সহ হাওড়া শহরের বাজারে মুরগি মাংসের দাম বেড়েই চলেছে। বিগত ২০ দিনের মধ্যেই দাম বেড়েছে প্রায় ১০০ টাকার বেশি। দাম বাড়ার তালিকায় রয়েছে ডিমও। এছাড়া স্বস্তি নেই খাসির মাংসের দামেও। হোলির আগেই ৬৫০ টাকায় পৌঁছেছে। গতকাল শুক্রবার হাওড়া শহরের বিভিন্ন এলাকার বাজারে ধরা পড়লো এই চিত্র।গতকাল বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয় ২৩০ থেকে ২৪০ টাকায়। যা আগের সপ্তাহের তুলনায় কেজিতে ৬০ থেকে ৭০ টাকা বেশি। দাম বেড়ে যাওয়ার জন্য বিক্রি কমেছে। তবু দাম কমেনি। মূলত যোগান কম থাকার জন্যই ব্যাবসা কমছে। অপরদিকে ছুটির দিনে ভাতমাংস সহকারে কব্জি ডুবিয়ে খাওয়া বাঙালির একটি অনেক পুরনো অভ্যেস। এখন সেই অভ্যেসেই কোপ পড়েছে। বাজারে মুরগির মাংস কিনতে আসা এক গ্রাহক রাজা ঘোষ জানালেন এখন মুরগির দাম যে ভাবে বেড়েছে তাতে ইচ্ছে থাকলেও আগের মতো পরিমানে কেন যাচ্ছে না। আগে ১ কেজি কিনতাম কিন্তু এখন ৭০০ থেকে ৮০০ গ্রাম মাংস তেই সন্তুষ্ট হতে হচ্ছে। সাধারণ মানুষের বাজেটের বাইরে দাম এখন মুরগির মাংসের।

No comments