
নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ৩১মার্চঃ-ভারতী ঘোষের গাড়িতে হামলার ঘটনায় তীব্র নিন্দা করলেন দেব । তিনি শুধু নিন্দাই নয় এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। অাজ ডেবরার জনসভায় তৃণমূল প্রার্থী দেব একথা বলেন। গতকাল নির্বাচনী প্রচার সেরে ফেরার পথে বিজেপি প্রার্থী ভারতী ঘোষের গাড়ি দাসপুরের জয়কৃষ্ণপুরে দুষ্কৃতিদের হাতে অাক্রান্ত হন, ভারতী ঘোষের গাড়ি ভাঙচুর করা হয় এবং নির্বাচনী এজেন্টকেও মারধোর করা হয়। এই ঘটনার অভিযোগ উঠে তৃণমূলের বিরুদ্ধে। সেই ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, অামি কাঁদা ছোড়াছুড়ি পছন্দ করিনা। কালকে একটা ঘটনা ঘটেছে শুনলাম বিরোধী দলের প্রার্থীর গাড়িটা ভাঙচুর করেছে। অামি দুঃখিত এটা নিয়ে, অামি চাই এরকম ঘটনা অার না হোক। রেছে বলে বিশ্বাস হয় না যদিও বা করে অামি নিন্দা করি।
No comments