
নিজেস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ৩১মার্চঃ- কোচবিহারের ভেটাগুড়িতে রাতের অন্ধকারে তৃণমূলের নির্বাচনী সভা মঞ্চ ভেঙে দেওয়ার পরে নতুন করে ফের তৈরি করা হচ্ছে সভা মঞ্চ। জানা গিয়েছে আজ বিকেলে ভেটাগুড়ি ফুটবল মাঠে দুটি গ্রাম পঞ্চায়েত এলাকার নির্বাচনী প্রচার সভা রয়েছে তৃনমূলের। সেই সভায় উপস্থিত থাকবেন তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্র নাথ ঘোষ সহ দিনহাটার বিধায়ক, সিতায়ের বিধায়ক ও দলীয় প্রার্থী পরেশ চন্দ্র অধিকারী। এদিকে আজ সকাল থেকেই ভেটগুড়িতে রুট মার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। ভেটগুড়ির বাজার এলাকায় রুট মার্চ করতে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীকে।উল্লেখ্য, রবিবার বিকেলে ভেটাগুড়ি ১ ও২ নং গ্রাম পঞ্চায়েত এলাকার তৃনমূলের নির্বাচনী সভা রয়েছে। সেই মোতাবেক কমিশনের অনুমতি নিয়ে ভেটাগুড়ি ফুটবল মাঠে গতকালেই সভা মঞ্চ তৈরির কাজ শেষ করা হয়। কিন্তু রাতের অন্ধকরে তৃণমূলের সেই সভা মঞ্চ ভেঙে ফেলা হয়। অভিযোগ করা হয়েছে, বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্র নাথ ঘোষের সভামঞ্চ ভাঙচুর করে সন্ত্রাসের অবহ তৈরি করার চেষ্টা করছে।
No comments