
নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ৩১মার্চঃ- ঘটনাটি হাবড়া থানার ফুলতলা এলাকার। অভিযোগকারী ও পুলিশ সুত্রে খবর চাকরি দেবার নাম করে প্রায় ত্রিশ লক্ষ টাকা প্রতারণা করে ফুলতলার বাসিন্দা পেশায় প্রাইমারী শিক্ষক অনুতোষ বিশ্বাস ৩৩। ফেব্রুয়ারি মাসে এবং মার্চ মাসে নদীয়ার দুজন হাবড়া থানায় অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে হাবড়া থানা। রবিবার ভোররাতে মছলন্দপুরের নাংলা বিল এলাকা থেকে গোপন সুত্রে খবর পেয়ে গ্রেপ্তার করে অভিযুক্ত কে। পুলিশ সুত্রে জানা গেছে নিয়মানুসারে নোটিশ করা হয় অভিযুক্তকে কিন্তুু তদন্তে অসহযোগীতা করে অভিযুক্ত । ফলে গ্রেপ্তার করে ধৃতকে রবিবার বারাসাত আদালতে পাঠানো হয়েছে । তদন্তের সার্থে সাতদিনের পুলিশ হেপাজত চাওয়া হয়েছে। এই চক্রের সাথে আর কেই যুক্ত আছে কিনা তদন্তে হাবড়া থানা।
No comments