
নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ৩১মার্চঃ- অর্জুন সিং বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই ব্যারাকপুরে সবুজ ও গেরুয়া শিবিরের টানাপোড়েন চোখে পড়ার মত, আজ সকাল ১০টা নাগাদ অর্জুন সিং দত্তপুকুর অঞ্চলে ভোট প্রচারে যোগ দেন,বিরা,গুমা, ইত্যাদি জায়গায় ভোট প্রচার সেরে যখন ফিরছেন তখন দত্তপুকুর সংলগ্ন শিবালয় অঞ্চলের মহিলা ও পুরুষ বিজেপি কর্মীদের উপর অতর্কিতে হামলা চালায় ঐ অঞ্চলের তৃণমূল দল,এই অভিযোগেই পুলিশি নিষ্ক্রিয়তার দাবি তুলে বেশ কিছুক্ষন দত্তপুকুর থানা ঘেরাও করে অর্জুন সিং স্বয়ং,তার দাবি,থানা থেকে হাঁটা পথে 20 পা দূরে কিভাবে তৃণমূল দল বিজেপির উপর হামলা চালায় ,এবং এছাড়া তিনি আরও বলেন যে এই ঘটনায় আমরাও পাল্টা হামলা করতে জানি।
No comments