
নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ৩১মার্চঃ- মহম্মদ বাজার ব্লকের কবিলপুর গ্রামে গতকাল রাত্রে বিজেপির পতাকা তুলে পাশে পুকুরের জলে ফেলে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির সাধারণ সম্পাদক সন্তোষ ভান্ডারী বলেন এই ধরনের নোংরা রাজনীতি সি পি আই এম করতে পারে না। কারণ তারা একটা নিজস্ব নীতিতে চলে। যাদের কোন নীতি নেই তারাই এই ধরনের কাজ করতে পারে। তাই আমাদের অনুমান তৃণমূলের কর্মীরাই রাতের অন্ধকারে আমাদের পতাকা তুলে ফেলে দিয়েছে পুকুরের জলে । এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে মহম্মদবাজার থানায়। অন্যদিকে সমস্ত ঘটনা অস্বীকার করেছেন আঙ্গারগড়িয়া পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি উদয় ভানু মন্ডল। তিনি বলেন এই সমস্ত বিজেপির কারসাজি, তারা রাতের অন্ধকারে নিজেরাই নিজেদের পতাকা পুকুরের জলে ফেলে দিয়ে তৃণমূলের ঘাড়ে দোষ চাপাচ্ছে। আমাদের তৃণমূলের পক্ষ থেকে এই ধরনের কাজ কেউ করে না। এইসব করে বিজেপি এলাকায় সন্ত্রাস সৃষ্টি করছে।
No comments