গোর্খা ভাইদের উপর দিদি অত্যাচার করেছে, অমিত - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গোর্খা ভাইদের উপর দিদি অত্যাচার করেছে, অমিত

নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি,  ২৯মার্চঃ- গোর্খা দের উপর মমতা ব‍্যানাজি সরকার অনেক অত‍্যাচার করেছে কিন্ত বিজেপি চট্টানের মত গোর্খা দের সাথে আছে আলিপুরদুয়ার প‍্যারেড গ্ৰাউণ্ড ময়দানে জনসভায় এসেএকথা বললেন অমিত সাহ  শুক্রবার দুপুরে হা…



নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি,  ২৯মার্চঃ- গোর্খা দের উপর মমতা ব‍্যানাজি সরকার অনেক অত‍্যাচার করেছে কিন্ত বিজেপি চট্টানের মত গোর্খা দের সাথে আছে আলিপুরদুয়ার প‍্যারেড গ্ৰাউণ্ড ময়দানে জনসভায় এসেএকথা বললেন অমিত সাহ  শুক্রবার দুপুরে হাজার দশেক জনতার উদ্দেশ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের হুঙ্কার ,' এখানেও এন আর সি লাগু করব । খুঁজে বের করা হবে অনুপ্রবেশকারীদের " । আলিপুরদুয়ারে জন বারলার ভোট প্রচারে এসে প্রাসঙ্গিক ভাবেই অমিত শাহ মনে করিয়ে দিয়েছেন এই অঞ্চলের 'ভূমিপুত্র'দের দীর্ঘকালীন চাহিদার কথা । এবং এই "ট্রাম্প কার্ডেই" ভুটান সংলগ্ন রাজবংশী-কামতপুরী সমৃদ্ধ এতোদঞ্চলে বিশাল ভোট ব্যাংক দখলে এনে তৃণমূলকে ধূলিসাৎ করবার বার্তা দিয়ে গেলেন শাহ জী । যে উত্তরবঙ্গ তার "রথ " আটকে দিয়েছিল , তাদের প্রতি তার আবেদন "মজবুর সরকার নয় , আপনারা মজবুত সরকার " তৈরী করুন । আদিবাসী জাতি উপজাতি এথেনিক গোষ্ঠী সহ উত্তরের এই ভূমিতে যারা আলাদা অস্তিত্বের দাবী তুলে এসেছেন দীর্ঘ কয়েক দশক ধরে , তারাই যে এই লোকসভা নির্বাচনে নির্ণায়ক শক্তি হতে যাচ্ছেন ,সেটা জেনেই অমিত শাহের এই তুরুপের তাস প্রদর্শন বলে মনে করছে সংশ্লিষ্ট রাজনৈতিক মহল । গত 2014 সালের বিধান সভা নির্বাচনে বীরপাড়া ময়দানের মঞ্চ খোদ নরেন্দ্র মোদীর সঙ্গে ভাগ করে নিয়েছিলেন কামতপুর আন্দোলনের পুরোধায় থাকা অনন্ত রায় । গোটা মাঠে পদ্মফুল গেরুয়া ছাড়িয়ে ছেয়ে গিয়েছিল "হলুদ" পতাকায় । বিশাল সমর্থন পেয়ে জিতেছিলেন মোদী তথা তার প্রতিনিধি বিধায়ক মনোজ তিজ্ঞা । এবং এদিনও একই সুরে বার্তা ছড়িয়েছেন অমিত শাহ । এদিন এক লক্ষ জনসমাবেশে টার্গেট নিয়েছিল জেলা বিজেপি । কিন্তু লোক হয়েছে উর্ধে দশ হাজার । তবে তাতে অমিত শাহের জলদগম্ভীর ভাষণে সমস্যা হয় নি । আলিপুরদুয়ার আসনে বিপুল সংখ্যক ভোটদাতা "হোয়াট ট্রাইবকে " মাথায় রেখে তার বক্তব্য , " গোর্খা ভাইদের উপর দিদি অত্যাচার করেছে । আমরা ভোট ব্যাংকের রাজনীতি করি না , সকলের জন্য কাজ করব "। নেপালী গারো প্রমুখ সম্প্রদায়ের ভোটার দের সহমর্মিতা এতে বিজেপি মুখী হবে বলেই তার বক্তব্যে নিহিত ছিল ।  এন আর সি লাগু করবার বার্তা দিয়ে অমিতজীর ভাষণে উঠে আসে আশ্বাসের কথাও, "শরণার্থীদের আশ্বাস দিচ্ছি , আপনাদের সম্মানের সঙ্গে এখানে রাখা হবে । বাংলায় এন আর সি আনবই, অনুপ্রবেশকারীদের খুঁজে বের করব । কতজনের মুখ আপনি (মমতা) আটকাবেন " । আসামের উদাহরণ এখনো তাজা রয়েছে আলিপুরদুয়ার এলাকার স্মৃতিতে । কিন্তু প্রায় বারো লক্ষের ভোটারের এই আলিপুরদুয়ার নির্বাচনী ক্ষেত্র , এতে "ভুমিপুত্রদের" আধিক্য অনেকটাই বেশী । সেক্ষেত্রে ঝুলি থেকে যে বেড়াল আজ অমিত শাহ বের করে গেলেন ,এতে বিজেপির জয়ের পথ আলিপুরদুয়ার এবং কোচবিহারে অনেকটাই সুগম মসৃন হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল । তবে , অমিতজীর এই ট্রাম্প কার্ডের পরিপ্রেক্ষিতে তৃণমূল এখন পাল্টা "নো ট্রাম" কিভাবে ভোট যুদ্ধ বোর্ডে ফেলে, সেটাই আপাতত আলোচ্য বিষয় । এবং আলিপুরদুয়ারের ভোট দাতারাই বা কতটা আপ্যায়ন করে এই "এন আর সি" ইস্যু জনিত আশ্বাস বাণী , সেটাও কোটি টাকার প্রশ্ন ।

No comments