চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিং গতকাল গৌতম গম্ভীরের করা একটি মন্তব্য, যে বিরাট কোহলি একা ব্যাঙ্গালোরকে আইপিএল জেতাতে পারবে না, কারন এটি একটি দলগত প্ৰচেষ্টা, এবং গম্ভীরের মতামত ছিল যে,- কোহলি এবং মহেন্দ্র সিং ধোনিকে কেউ সমান বলতে পারে না, কারণ ভারতীয় অধিনায়ক তার দলকে এখনো আইপিএল টুর্নামেন্টের শিরোপা দিতে পারেন নি - অস্বীকার করে ফ্লেমিং বলেন -"একজন ব্যক্তি আইপিএল জিততে পারে না, একজনের পক্ষে এই টুর্নামেন্টটি জেতা কঠিন।
এটি আরও কঠিন হয়ে উঠছে কারণ প্রতিটি দল ভালো হয়ে উঠছে, এবং খেলোয়াড়রা এখন আইপিএল খেলতে প্রস্তুত। কোচ এবং ম্যানেজাররাও বেশ চতুর হয়ে উঠেছে দল এবং দলের খেলোয়াড়দের বাছাইয়ের মাধ্যমে। '
প্রসঙ্গত, গৌতম গম্ভীরের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স দুটি আইপিএল ট্রফি জিতেছে। গম্ভীর বলেছে,- গত আট বছরে ক্যাপ্টেন কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে একটিও শিরোপা পাননি, তাও তিনি সৌভাগ্যবান যে তিনি এখনো অধিনায়ক রয়েছেন।
ফ্লেমিং এই মন্তব্য অস্বীকার করেন।



No comments