ধামসা মাদল বাজিয়ে ও হোলি খেলে লোকসভা নির্বাচনের প্রচার করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ধামসা মাদল বাজিয়ে ও হোলি খেলে লোকসভা নির্বাচনের প্রচার করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী

রঙের উৎসবে মাতোয়ারা গোটা বাংলা।পিছিয়ে নেই লোকসভা নির্বাচনের প্রার্থীরাও।আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের প্রার্থী দশরথ তির্কি এদিন সকাল থেকেই চা মহল্লায়। সংকোশ চা বাগানের বস্তীতে চা শ্রমিকদের সাথে রঙ্গিন উৎসবে মাতলেন।ধামসা,মাদলের তা…



রঙের উৎসবে মাতোয়ারা গোটা বাংলা।পিছিয়ে নেই লোকসভা নির্বাচনের প্রার্থীরাও।আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের প্রার্থী দশরথ তির্কি এদিন সকাল থেকেই চা মহল্লায়। সংকোশ চা বাগানের বস্তীতে চা শ্রমিকদের সাথে রঙ্গিন উৎসবে মাতলেন।ধামসা,মাদলের তালে তালে নেঁচে উৎসব কে আর ও রঙিন করে তুললেন।এই উৎসব সম্প্রীতির।এই উৎসব ভালোবাসার।মাদল ও ধামসা দেখে ঠিক থাকতে পারেন নি দশরথ।ধামসা, মাদল বাজিয়ে তিনি মিশে গেলেন চা শ্রমিকের মাঝে।

এ যেন রথ দেখা আর কলা বেচা।রঙ্গিন উৎসবে প্রচার টাও সেরে ফেললেন দশরথ।আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তৃনমুল কংগ্রেস প্রার্থী দশরথ তির্কি জানান,আমি এসব বাজাতে খুব ভালোবাসি।ধামসা, মাদল দেখে লোভ সামলাতে পারলাম না।তাই সবাই কে নিয়ে আনন্দে মেতে উঠেছি।এই উৎসব সম্প্রীতি,ভালোবাসার উৎসব।রঙ্গিন উৎসবে রঙ্গিন দশরথ।

No comments