আগামী
১৬ থেকে ১৮ ফেব্রুয়ারী কলকাতায় শুরু হতে চলেছে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। বাংলাদেশ
তথ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও কলকাতাস্থ বাংলাদেশ উপ হাইকমিশনের ব্যবস্থাপনায়
কলকাতার নন্দন-২, ৩ এবং নজরুল তীর্থ-২ প্রেক্ষাগৃহে ওপার বাংলার
মোট ২৩ টি ছবি দেখানো হবে এই চলচ্চিত্র উৎসবে। এর মধ্যে অন্যতম হল-পুত্র, আমাদের বঙ্গবন্ধু, পোস্টমাস্টার
একাত্তর, স্বপ্নজাল, দহন, হেডমাস্টার, ঘেুঁটুপুত্র
কমলা, গহীন বালুচর, জন্মভূমি, নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার, মহুয়া সুন্দরী, গেরিলা
প্রমুখ।
বুধবার কলকাতা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে একথা জানান উপ হাইকমিশনার তৌফিক হাসান। এসময় সেখানে উপস্থিত ছিলেন উপ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) মোফাকখারুল ইকবাল।
তৌফিক হাসান জানান ‘আগামী ১৫ ফেব্রুয়ারী বিকাল ৪টায় নন্দন-২ প্রেক্ষাগৃহে এই উৎসবের উদ্বোধন হবে। প্রধান অথিতি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসান মাহমুদ এমপি, সম্মানিয় অথিতি হিসাবে থাকবেন পশ্চিমবঙ্গের পর্যটন মন্ত্রী গৌতম দেব, বিশেষ অথিতি হিসাবে উপস্থিত থাকবেন চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ।’
তিনি আরও জানান ‘উৎসব উপলক্ষে হাসান মাহমুদের নেতত্ব¡াধীন ১১ সদস্যের এক প্রতিনিধি দলও কলকাতা সফর করবে। ওই প্রতিনিধি দলে থাকবেন কন্ঠশিল্পী মমতাজ বেগম, অভিনেতা রিয়াজ ফিরদৌস, অভিনেত্রী অপু বিশ্বাসের মতো ব্যক্তিরা।’


No comments