মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় কোচবিহার দিনহাটা ওকরাবাড়ি তে পঞ্চধ্বজি তে সিংমারি নদীতে বাঁধের কাজের সূচনা
করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। শনিবার সন্ধ্যায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বাঁধের কাজের শুভ সূচনা হয় ।এদিনের এই অনুষ্ঠানে মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল জলিল আহমেদ, জেলা পরিষদের বন ও ভূমি দপ্তরের কর্মাধক্ষ নুর আলম হোসেন , সীতাই কেন্দ্রের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া সহ আরো অনেকে । এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে বাঁধ নির্মাণের ভূয়সি প্রসংশা করেন ।উল্লেখ মাস খানেক আগে নদী গর্ভে তলিয়ে যায় এক প্রাথমিক স্কুল ।এরপর থেকে বন্ধ হয়ে যায় ওই স্কুলের পঠন পাঠন। এরপর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্যোগেই এ বাধ নির্মাণের কাজের উদ্বোধন হওয়ায় স্বাভাবিক ভাবেই খুশি স্থানীয় এলাকার বাসিন্দারা ।

No comments