লোকসভা নির্বাচনের আগে এটি ছিল মোদি সরকারের শেষ বাজেট। তাই এই বাজেটকে হাতিয়ার করেই লোকসভা ভোটে লড়বে বিজেপি। কিন্তু বাজেট নিয়ে পাল্টা বিজেপিকে আক্রমণ করে নিজের হাতে হাতিয়ার তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিনের বাজেটে প্রায় সমস্ত প্রয়োজনীয় দাবিকে মাথায় রেখেই এগিয়েছে মোদি সরকার। এই বাজেট চাষী থেকে অসংগঠিত শ্রমিক, মধ্যবিত্ত সকলের মুখে হাসি ফুটিয়েছে। জিএসটি নিয়ে ছোট ব্যবসায়ীদের সমস্যা দূর করেছে । এই বাজেটে দেশের আর্থিক অবস্থা উন্নতির দিশা দেখানো হয়েছে এবং দেশের পরিবহন ব্যবস্থা, নিরাপত্তায় সরকারের তৎপরতা উঠে এসেছে। দেশের বিভিন্ন মহলের মানুষ যখন এই বাজেট নিয়ে প্রশংসা করছেন ঠিক তখনই বাজেট নিয়ে কেন্দ্রের সমালোচনায় মুখর হলেন মমতা।
এই বাজেট নিয়ে সন্তুষ্ট হলেও, দেশের আর্থিক অবস্থা মাথায় রেখে এই বাজেটকে মিথ্যা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র কে পাশে বসিয়ে মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে বলেন, “এই বাজেটের কোন ভ্যালু নেই। নির্বাচনের আগে শুধু চমক দেওয়ার চেষ্টা। জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। এত টাকা আসবে কোথা থেকে? আগের চার বছরে কেন এরকম বাজেট হয়নি? নোট বাতিল জিএসটির পর দেশে আর্থিক জরুরি অবস্থা ছিল। এখনোও দেশে অর্থনৈতিক জরুরি অবস্থার পরিস্থিতি রয়েছে। সাধারণ মানুষকে ধোকা দেওয়ার জন্য এই বাজেট তৈরি হয়েছে।”
প্রসঙ্গত, বাজেট নিয়ে এ দিনে কলকাতায় বেঙ্গল চেম্বার অফ কমার্সের প্রতিনিধিরা আলোচনায় বসেন। তারা এক বাক্যে স্বীকার করেছেন সাধারণ মধ্যবিত্ত মানুষের জন্য এই বাজেট খুবই আনন্দদায়ক।

No comments