ডাক্তারের অমানবিকতার অভিযোগ তুলে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত ডাক্তারের বাড়িতে গিয়ে ক্ষোভ উগরে দিলেন স্থানীয় মানুষজন
সহ তার পরিবারের সদস্যরা। আজ সকালে স্থানীয় বাসিন্দারাসহ পরিবারের সদস্যরা উত্তেজিত হয়ে ডাক্তারের গাড়ি সহ বাড়ি জানালার কাঁচ ব্যপক ভাঙচুর চালায় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ সহ রায়গঞ্জ পৌরসভার পৌরপতি সন্দীপ বিশ্বাস। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
উল্লেখ্য, গতকাল রাতে রায়গঞ্জ শহরের বিদ্রোহী মোড় এলাকায় রায়গঞ্জ হাসপাতালের কলবুক গাড়ির ধাক্কায় রবি বসাক নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়। ঘটনার সময় কলবুকের গাড়িটিতে কর্তব্যরত চিকিৎসক পার্থসারথী দাস ছিলেন। ঘাতক হাসপাতালের কলবুকের গাড়িটি পালিয়ে যায়। এরপর উত্তেজিত স্থানীয় বাসিন্দারা ও মৃতের আত্মীয় পরিজনেরা রাতেই হাসপাতালের চিকিৎসক পার্থসারথী দাস আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
আজ সকালে আবার মৃত রবি বসাকের পরিবারের সদস্যসহ স্থানীয় বাসিন্দারা ওই চিকিৎসক ডাঃ পার্থ সারথী দাসের বাড়িতে এসে তার গাড়ি ও বাড়ির জানালার কাঁচ ব্যপক ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রায়গঞ্জ থানার পুলিশ ও রায়গঞ্জ পুরসভার পৌরপতি সন্দীপ বিশ্বাস। তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রিনে আনে। স্থানীয় কাউন্সিলর কল্পিতা মজুমদার জানিয়েছেন, ডাক্তারের মানবিকতার অভাবের জন্যই এই দুভাগ্যজনক ঘটনা ঘটেছে। আমরা ওই পরিবারের ক্ষতিপূরনের জন্য আমরা আজকে চিকিৎসক পার্থ সারথী দাসের বাড়িতে এসেছি। কিন্তু ডাক্তারবাবুর স্ত্রী ডাক্তারবাবুর সাথে দেখা করতে না দেওয়ায় স্থানীয় মানুষেরা উত্তেজিত হয়ে ডাক্তারের বাড়িতে তালা লাগিয়ে দেয়। যদিও রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান চিকিৎসকের বাড়িতে ভাঙচুর ও হামলার ঘটনার তীব্র নিন্দা করে এইসব ঘটনা বরদাস্ত করা হবেনা বলে জানিয়েছেন। তিনি জানান, দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখের। মৃতের পরিবারকে কিভাবে সাহায্য সহযোগিতা করা যায় তা নিয়ে আলোচনা করা দরকার।

No comments