তুলো বোঝাই লরিতে আগুন - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তুলো বোঝাই লরিতে আগুন

তুলো বোঝাই লরিতে অগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের বেলডাঙায়। বৃহস্পতিবার দুপুরে বেলডাঙা থানার পাঁচরাহা মোড় সংলগ্ন এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে তুলো বোঝাই লরিটি রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তা সংলগ্ন…

তুলো বোঝাই লরিতে অগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের বেলডাঙায়। বৃহস্পতিবার দুপুরে বেলডাঙা থানার পাঁচরাহা মোড় সংলগ্ন এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে তুলো বোঝাই লরিটি রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তা সংলগ্ন একটি বিদ্যুতের ট্রান্সমিটার শর্টসার্কিট হয়ে আগুন লাগে ওই লরিতে। নিমেষে তুলো বোঝাই লরিতে আগুন ছড়িয়ে পড়ে ভয়ানক ভাবে। বেগতিক দেখে লরিটিকে রাস্তার পাশে একটি জলাশয়ে নিয়ে গিয়ে ফেলে গাড়ি চালক। খবর দেওয়া হয় পুলিশ ও দমকলবাহিনীকে। পরে ঘটনাস্থলে পৌঁছে উপরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দমকলবাহিনী। বড় ধরণের দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রেহাই পায় স্থানীয় মানুষজন।

No comments