সানি লিওন বর্তমানে তার প্রথম মালয়ালাম চলচ্চিত্র 'রঙ্গিলা'-র শুটে ব্যস্ত। সম্প্রতি, সানি ইন্সটাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে তাকে পুলের পাশে শুটিং করতে দেখা গেছে, এবং সেখানে তিনি মজা করতে গিয়ে একজন সহকর্মীকে সুইমিংপুলে ধাক্কা দেন, কিন্তু পরক্ষনেই অন্য একজন সানিকেও ধাক্কা দিয়ে পুল থেকে ফেলে দেয়।
'রঙ্গিলা' ছবির শুটিং বর্তমানে গোয়াতে করা হচ্ছে এবং এটি একটি কমেডি-নাটক হতে পারে। চলচ্চিত্রটি সন্তোষ নায়ার দ্বারা পরিচালিত এবং ছবিতে সানি লিওনের একটি বিশেষ আইটেম নম্বরও থাকবে। ছবিতে সূরাজ ভেংজারামুদু এবং সেলিম কুমার প্রধান ভূমিকা পালন করবেন, এবং হরিশ কানারান, আজু ভারগীস এবং রমেশ পিশারোডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

No comments