বাড়ি থেকে বেড়িয়ে কর্মস্থলে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হ'ল পঞ্চায়েত সমিতির বন ও ভূমি সংস্কার দপ্তরের এক আধিকারিকের। বুধবার দুপুরে মুর্শিদাবাদে রেজিনগর থানার রামপাড়া এলাকার ঘটনা। জানা গিয়েছে এদিন দুপুরে বাইকে করে অফিসের উদ্দেশ্যে যাওয়ার পথে রাস্তা পেরোনোর সময় একটি চার চাকা গাড়ি তাকে সজোরে ধাক্কা মারে। সংজ্ঞাহীন অবস্থায় মোশারফ হোসেন মন্ডল নামে ওই ব্যক্তিকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে স্থানীয় মানুষজন। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। দুর্ঘটনার পর ঘাতক গাড়ি সহ চালক পলাতক বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রেজিনগর থানার পুলিশ।
Subscribe to:
Post Comments (Atom)

No comments