স্কুলের জন্য জমি দান করলেন কামিনী কান্ত বর্মন - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

স্কুলের জন্য জমি দান করলেন কামিনী কান্ত বর্মন

নিজে পড়াশোনা জানেন না অথচ এলাকার পড়াশোনার উদ্যোগে এগিয়ে আসলেন  প্রবীণ ব্যক্তি  কামিনী কান্ত বর্মন I  দিনহাটা সিতাই ব্লকের উত্তর সিংগীমারী অঞ্চলে স্কুলের জন্য স্বেচ্ছায় একবিঘা  জমি দান করলেন কামিনী কান্ত বর্মণ I আর সেই জমিতেই…


নিজে পড়াশোনা জানেন না অথচ এলাকার পড়াশোনার উদ্যোগে এগিয়ে আসলেন  প্রবীণ ব্যক্তি  কামিনী কান্ত বর্মন I  দিনহাটা সিতাই ব্লকের উত্তর সিংগীমারী অঞ্চলে স্কুলের জন্য স্বেচ্ছায় একবিঘা  জমি দান করলেন কামিনী কান্ত বর্মণ I আর সেই জমিতেই   গড়ে উঠেছে  প্রাথমিক বিদ্যালয় I  এই নবনিযুক্ত প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন করেন  প্রাথমিক বিদ্যালয়ের চেয়ারপারসন  ডক্টর কল্যানী  পোদ্দার I  উদ্বোধনী অনুষ্ঠানে ,এছাড়া উপস্থিত ছিলেন সিতাই এর  বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা,  সিতাই পঞ্চায়েত সমিতির সভাপতি সংগীতা রায় বসুনিয়া , ডি আই দিপেন কুমার সিংহ  সহ বিশিষ্ট শিক্ষাবিদরা I  প্রাথমিক বিদ্যালয় এর জন্য জমি দাতা কামিনী কান্ত বর্মন  বলেন , আমি নিজে পড়াশোনা জানি না I আমি চাই আমরা গ্রামের ছেলে মেয়েরা পড়াশোনা করুক I কেউ যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয় | তাই নিজের উদ্যোগে  এক বিঘা জমি দান করলাম স্কুল গড়ার জন্য I প্রাথমিক বিদ্যালয় এর   উদ্বোধক ড :কল্যালী পোদ্দার জানান দিনহাটার সিতাই ব্লকের উত্তর সিংগিমারী অঞ্চলে কামিনী কান্ত বর্মণ নামে একজনের জমিতে  একটি প্রাথমিক বিদ্যালয়  উদ্বোধন করা  হলো I  বিদ্যালয় এর জন্য জমি দাতা এলাকার প্রবীণ বাসিন্দা কামিনী কান্ত বর্মনের নামেই স্কুলটির নাম  রাখা হয়েছে I  উদ্বোধনের দিনই প্রায় ২০০ ছাত্র-ছাত্রী স্কুলে এসেছে I তাদের হাতে বই খাতা পেন্সিল,  কলম তুলে দেওয়া হয় I  প্রথম অবস্থায় তিনজন শিক্ষককে স্কুলে নিযুক্ত করা হয়েছে , পরবর্তীতে আরো শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে  I   কল্যাণী দেবী আরো বলেন প্রথম অবস্থায় স্কুলটি অস্থায়ী ভাবে শুরু করা হলো I  শিক্ষা দপ্তর এই নতুন স্কুল ভবন এর জন্য ২৫  লক্ষ টাকা বরাদ্দ করেছে খুব শীঘ্রই তার কাজ শুরু হবে I   কল্যাণী দেবী বলেন , সীতাই  এর মতো একটি প্রত্যন্ত গ্রামে  একটি প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন হওয়ায় খুশি এলাকার  গ্রামবাসীরা I

No comments