শাসকদলের বিধায়ক সত্যজিৎ বিশ্বাস কে খুন করা হয় মজিদপুর আমরা সবাই ক্লাব ফুলবাড়ী ফুটবল খেলার ময়দান এলাকায়। শনিবার সরস্বতী পুজোর উদ্বোধন করতে এসেছিলেন তিনি। এখানে তাকে গুলি করে গুলি করে খুন করা হয় ।রবিবার সকালবেলায় দফায় দফায় নেতাকর্মীরা তার বাড়িতে হাজির হন এবং বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে এবং এলাকায় রয়েছে যথেষ্ট উত্তেজনা।এদিকে বিধায়ক খুনের ঘটনায় স্হানীয় থানার ওসি অনিন্দ বোস এবং বিধায়কের দেহরক্ষী। দেহরক্ষী প্রভাস মণ্ডলকে অপসারন করেছে।
মজিদপুর আমরা সবাই ক্লাব এর ফুলবাড়ী ফুটবল খেলার ময়দানে গতকাল যে শাসকদলের বিধায়ক কে গুলি করে খুন করা হয়েছিল এই ঘটনায় মূল অভিযুক্ত হিসাবে অভিজিৎ পুন্ডরি ওরফে কালোজিরাকে
সন্দেহ করছেন শাসক দল ও পুলিশ। অভিজিৎ পুন্ডরি ওরফে কালোজিরা কলকাতায় কাজ করে বলে জানা গেছে। কালকে ঘটনার পর বর্তমানে সে ফেরার । এবং এই সন্দেহে হাঁসখালি থানার পুলিশ অভিজিত ঘনিষ্ঠ সুজিত মন্ডল 29 এবং মিঠুন মন্ডল ওরফে কাত্তিক 27 বছর বয়স এদের বাড়ি মজিদপুর দক্ষিণপাড়া এদেরকে গ্রেফতার করেছে। এবং ধৃতদের গ্রেফতার করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে যে কালকের ঘটনা সম্পর্কে কি জানেন এবং কি কারণে তারা গুলি করে বিধায়ক কে খুন করলো।

No comments