৭ মাসের অন্তঃসত্ত্বা কে পিটিয়ে মারার অভিযোগ শশুড়বাড়ির লোকদের বিরুদ্ধে। ঘটনাটি তুফানগঞ্জ মহকুমার বলরামপুরের আরামপুর এলাকার ঘটনা।
বক্সিরহাট থানার অন্তর্গত মানশাই এলাকার জামিরান খাতুন (২২ ) এর সাথে তুফানগঞ্জ মহকুমার বলরামপুরের আরামপুর এলাকার আয়নাল হক এর ৫ বছর আগে বিয়ে হয়। তাদের একটি ৩ বছরের কন্যা সন্তান রয়েছে , নাম রেসমিনা খাতুন। বর্তমানে জামিরান খাতুন ৭ মাসের অন্তঃসত্ত্বা। জামিরানের স্বামী আয়নাল হক এর সাথে তার বড় বৌদির অবৈধ সম্পর্ক ছিল। এই নিয়ে মাঝে মাঝে ঝামেলা হতো এবং ঘরোয়া ভাবে মিটিয়ে নেওয়া হতো। এছাড়া জামাই নিয়মিত মদ খেয়ে স্ত্রীকে মারধর করতো বলে অভিযোগ আয়নাল হক এর শ্বশুরবাড়ির লোকদের। গত ১২ ফেব্রুয়ারী বিকেল ৪টায় আয়নাল হক এর শ্বশুরবাড়িতে তাদের মেয়ের মৃত্যুর খবর দিয়ে ফোন যায় এবং সেই মতে তারা বলরামপুর যায়। কিন্তু সেখানে দেহ দেখতে না পেয়ে থানায় আসে এবং সেখানেও রাত্রি বেলা তাদের দেহ দেখানো হয়না। ১৩ তারিখ সকালে তারা মৃত দেহ দেখতে পায় এবং জানতে পারে মৃত্যু হয়েছিল ১১ তারিখ রাত্রি বেলায়। আয়নাল হক এর শ্বশুরবাড়ির অভিযোগের ভিত্তিতে আয়নাল হক কে আটক করেছে পুলিশ।

No comments