পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরনায় পুরুলিয়া জেলার ২০ টি ব্লকে শুরু হয়েছে জনসংযোগ সভা। শুধুমাত্র পুরুলিয়া জেলাতেই এই সভা হচ্ছে। শুক্রবার নিতুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাকক্ষে নিতুড়িয়া ব্লক প্রশাসন ও…
পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরনায় পুরুলিয়া জেলার ২০ টি ব্লকে শুরু হয়েছে জনসংযোগ সভা। শুধুমাত্র পুরুলিয়া জেলাতেই এই সভা হচ্ছে। শুক্রবার নিতুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাকক্ষে নিতুড়িয়া ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে “ নেতুড়িয়া ব্লক জনসংযোগ সভা” অনুষ্ঠিত হল।
রাজ্য সরকারের যেসব প্রকল্পগুলি রয়েছে তারমধ্যে কন্যাশ্রী , শিক্ষাশ্রী, রুপশ্রী , মানবী পেনসন , কৃষি দপ্তরের কৃষক বন্ধু কার্ড বিলি সহ ৪২টি প্রকল্প এক ছাদের তলায় বিলি করা হল।
মুখ্যমন্ত্রী যেমন জেলার হালহকিকৎ জানার জন্য জেলায় জেলায় প্রশাসনিক বৈঠক করেন তেমনই জেলার ২০টি ব্লকের পুঙ্খানুপুঙ্খ খবর রাখতে জেলাশাসক রাহুল মজুমদারের মস্তিষ্ক প্রসূত এই সভা।
সভাটি ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন নিতুরিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি সরস্বতী টুডু সরেন। এছাড়া উপস্থিত ছিলেন নিতুড়িয়ার সমষ্টি উন্নয়ন আধিকারিতক অজয় কুমার সামন্ত , নিতুরিয়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি শান্তিভূষন প্রসাদ যাদব, নিতুরিয়া ব্লক সহ কৃষি অধিকর্তা ডঃ পরিমল বর্মন , শিশু বিকাশ প্রকল্প আধিকারিক বিনিতা চ্যাটার্জী সহ নিতুরিয়া ব্লকের ৭টি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান সহ বিভিন্ন আধিকারিক রা।
সরকারি স্তরে বিভিন্ন প্রকল্পগুলিতে কি কি সুবিধে আছে তা অনেকেই জানেন না। তাই ব্লকের বিভিন্ন দপ্তরের আধিকারিক দের কাছে উপভোক্তারা তাদের অনেক অজানা প্রশ্নের উত্তর পােতে পারবেন। এই ধরনের সভাতে সরকারী সুবিধে কে কে পেতে পারে এবং নিয়মাবলী বিষয়ক বিভিন্ন কথা আলোচনা করা হল।
No comments