রোল মডেল চা বাগান - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রোল মডেল চা বাগান

চা পর্যটনে নয়াদিগন্ত সূচনা করার পর এবার রোল মডেল হতে চলেছে ডুয়ার্স এর  মাঝেরডাবড়ী চা বাগান।উত্তরবঙ্গে এই প্রথম মাঝেরডাবড়ী চা বাগান হোয়াইট চা তৈরী করে চা শিল্পের খরাকে কাটিয়ে নয়া পথ দেখাতে শুরু করল।মাঝেরডাবড়ী চা বাগান ৫ হেক্টর জম…


চা পর্যটনে নয়াদিগন্ত সূচনা করার পর এবার রোল মডেল হতে চলেছে ডুয়ার্স এর  মাঝেরডাবড়ী চা বাগান।উত্তরবঙ্গে এই প্রথম মাঝেরডাবড়ী চা বাগান হোয়াইট চা তৈরী করে চা শিল্পের খরাকে কাটিয়ে নয়া পথ দেখাতে শুরু করল।মাঝেরডাবড়ী চা বাগান ৫ হেক্টর জমিতে হোয়াইট চা উৎপাদন শুরু করেছে।মাঝেরডাবড়ী চা বাগানের
 ম্যানেজার চিন্ময় ধর জানান,এক কেজি হোয়াইট চা এর দাম ১০ হাজার টা
কা।একজন শ্রমিক প্রতিদিন গড়ে ১৫০ গ্রাম চা পাতা তুলতে পারে।আলিপুরদুয়ার ডুয়ার্স উৎসবে এই প্রথম মাঝেরডাবড়ী চা বাগান তাদের উৎপাদিত হোয়াইট চার আত্মপ্রকাশ হল।চা বাগান ম্যানেজার চিন্ময় ধর জানান,তাদের প্রতিদিন লক্ষ্যমাত্রা ১০ কেজি।এটি তৈরী যথেষ্ট ব্যায়বহুল।তবে চেষ্টা হচ্ছে ভালো মানের হোয়াইট চা তৈরী করে চা শিল্পে খরা কাটাবে মাঝেরডাবড়ী।আর হোয়াইট চা উৎপাদন করে নতুন দিগন্ত সূচনা করছে মাঝেরডাবড়ী চা বাগান।

No comments