সূর্যবংশীতে নেই ক্যাট, পুরনো তিক্ততার জন্যই কি সরে গেলেন? - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সূর্যবংশীতে নেই ক্যাট, পুরনো তিক্ততার জন্যই কি সরে গেলেন?

সিম্বার সাফল্যের পরেই পরবর্তী প্রোজেক্টে হাত দিয়ে ফেলেছেন রোহিত শেঠি। এবার অক্ষয়ের সঙ্গে জুটি বেঁধে "সূর্যবংশী" ছবির কাজে হাত লাগালেন রোহিত। আর অক্ষয়ের বিপরীতে ক্যাটরিনাকে আনতে চেয়েছিলেন পরিচালক।

রিপোর্ট অনুযায়ী, সূর্…



সিম্বার সাফল্যের পরেই পরবর্তী প্রোজেক্টে হাত দিয়ে ফেলেছেন রোহিত শেঠি। এবার অক্ষয়ের সঙ্গে জুটি বেঁধে "সূর্যবংশী" ছবির কাজে হাত লাগালেন রোহিত। আর অক্ষয়ের বিপরীতে ক্যাটরিনাকে আনতে চেয়েছিলেন পরিচালক।

রিপোর্ট অনুযায়ী, সূর্যবংশীতে এটিএস অফিসারের ভূমিকায় দেখা যাবে অক্ষয়কে। আর সেই  অফিসারের স্ত্রীর চরিত্রেই ক্যাটকে সিলেক্ট করেছিলেন রোহিত। কিন্তু প্রথম থেকেই ক্যাটরিনার এই ছবিতে থাকা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। এবার সেই জল্পনায় ইতি টেনে সূর্যবংশীতে কাজ করছেন না বলে জানিয়ে দিলেন ক্যাটরিনা নিজেই। তিনি জানিয়েছেন এই মুহুর্তে "ভারত" নিয়ে যথেষ্ট ব্যস্ত আছেন তাই অন্য কোনও প্রোজেক্টে মন দিতে চান না।

যদিও বলিউডে অন্যরকম কানা ঘুষো শুরু হয়েছে। একসময় অক্ষয়ের সঙ্গেই জুটি বেঁধে বলিউডে পা রেখেছিলেন ক্যাট। "হমকো দিওয়ানা কর গয়ি" থেকে "সিং ইজ কিং" সব কটিই হিট।  শোনা যায়,সেই সময়ই তাঁরা সম্পর্কে জড়ান। সেখানে বাঁধ সাধেন টুইঙ্কল খন্না অর্থাৎ অক্ষয়  ঘরনী। তার পর থেকে আর পর্দায় দেখা যায়নি এই জুটিকে। তাই বলি মহলের ধারণা এই কারণেই কি সরে গেলেন ক্যাটরিনা। অবশ্য কেউই তা স্বীকার করেননি।

No comments