রেল লাইনের লেভেল ক্রসিংয়ের উপর দিয়ে পারাপার করতে গিয়ে উল্টে গেল কয়লা বোঝাই টেলার l বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার দক্ষিন পূর্ব রেলের আদ্রা ডিভিশনের পুরুলিরা-কোটশিলা শাখার গৌরীনাথ ধামের কাছে l ঘটনায় হতাহতের কোনো খবর না থাকলেও, দুর্ঘটনাগ্রস্থ টেলারটি দুমড়ে মুচড়ে যায় পাল্টি খেয়ে যায় l ছিঁড়ে যায় রেলের ওভারহেড বিদ্যুৎবাহী তার l এই পরিস্থিতিতে ওই শাখায় সাময়িক ভাবে বন্ধ হয়ে যায় রেল চলাচল l রেলের পক্ষ থেকে যুদ্ধকালীন পরিস্থিতিতে বিদ্যুৎবাহী খুটি ও তার মেরামত করা হয় l তারপর ওই লাইনে রেল চলাচল স্বাভাবিক হয় l
এদিন কয়লা বোঝাই ওভারলোডেড টেলারটি পুরুলিয়ার দিক থেকে যাওয়ার সময় গৌরীনাথ ধামের অদূরে লেবেল ক্রসিংয়ের উপর দিয়ে পার হতে গেলে রেল লাইনের উপরেই নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎবাহী খুটিতে ধাক্কা মেরে উল্টে যায় l ঘটনাক্রমে সে সময় ট্রেন চলাচল না করায় কোনো বড়োসড়ো দুর্ঘটনা ঘটেনি l খবর পেয়ে স্থানীয়রা সেখানে ছুটে যায় l এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই l লরিটি লাইনের উপর উল্টে পড়ায় ঘটনার জেরে বেশ কিছুক্ষন ট্রেন চলাচল ব্যহত হয়ে পড়ে। খবর পেয়ে কিছুক্ষন পরই ঘটনাস্থলে পৌছায় রেল কর্মীরা, পৌছায় একটি ক্রেন l বেশ কিছুক্ষনের প্রচেষ্টায় ক্রেনের সাহায্যে লরিটিকে লাইন থেকে বাইরে নিয়ে আনা হয় l মেরামত করা হয় রেলের বিদ্যুৎবাহী তার ও খুটি l স্বাভাবিক হয় ট্রেন চলাচল l ঘটনার পর দুর্ঘটনাগ্রস্থ টেলারের ড্রাইভার ও খালাসি পলাতক l তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ l
Business, Crime, English, Entertainment, Health & Lifestyle, Images, International, Kolkata, National, Offbeat, Opinion, Politics, Bangla, Recipe, Sports, Tech & Science, Top News, Video, Viral Video, West Bengal, खेल, देश व दुनिया, बिशेष, मनोरंजन, स्वस्थ, हिंदी, অফবিট, ইভেন্ট, কলকাতা, খেলা, দেশ, বিনোদন, বিশ্ব, মতামত, রাজনীতি, রাজ্য, স্টোরি, স্বাস্থ্য,

No comments