ডিমের এই গুণগুলি জানেন? পড়ুন - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Breaking News:

latest

ডিমের এই গুণগুলি জানেন? পড়ুন

ডিম আমাদের খুবই পরিচিত একটি খাদ্য। বিশেষ করে আমরা মুরগি ও হাঁসের ডিম নিয়মিতই খেয়ে থাকি। ডিম যে পুষ্টিকর খাদ্য—এ তথ্যটাও আমরা সবাই মোটামুটি জানি। কিন্তু ডিম নির্দিষ্টভাবে আমাদের শরীরের কী কী উপকার করে, সে সম্পর্কে আমাদের অনেকেই সচ…





ডিম আমাদের খুবই পরিচিত একটি খাদ্য। বিশেষ করে আমরা মুরগি ও হাঁসের ডিম নিয়মিতই খেয়ে থাকি। ডিম যে পুষ্টিকর খাদ্য—এ তথ্যটাও আমরা সবাই মোটামুটি জানি। কিন্তু ডিম নির্দিষ্টভাবে আমাদের শরীরের কী কী উপকার করে, সে সম্পর্কে আমাদের অনেকেই সচেতন নই। আজকের প্রতিবেদনে আমরা ডিমের ছয়টি গুণ নিয়ে আলোচনা করবো।

ডিম চোখের জন্য ভাল। আমরা জানি চোখের জন্য গাজর একটি ভাল খাদ্য। কিন্তু চোখের জন্য ডিম গাজরের চেয়ে কোনো অংশেই কম উপকারী নয়। গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত ডিম খান, তাদের চোখে সহজে ছানি পড়ে না।

ডিম মানুষের চুলের জন্য উপকারী। নিয়মিত ডিম খেলে আপনার চুল দ্রুত বড় হবে। কারণ, ডিমের কুসুমের মধ্যে Choline নামক একটা পদার্থ থাকে, যা আমাদের চুল বড় হতে সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে, নারীদের প্রতিদিন ৪২৫ মিলিগ্রাম Choline খাওয়া উচিত এবং পুরুষদের খাওয়া উচিত ৫০০ মিলিগ্রাম। আর হ্যা, একেকটি ডিমে গড়ে ৩০০ মিলিগ্রাম করে Choline থাকে।

ডিম স্তন-ক্যান্সার প্রতিরোধে সহায়ক। গবেষণা অনুসারে, সপ্তাহে যারা অন্তত ৬টি ডিম খেয়ে থাকেন, তাদের স্তন-ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা ৪৪ শতাংশ কম। কারণ, ডিমের মধ্যে যে 'ভিটামিন ডি' থাকে, তা স্তন-ক্যান্সার প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে থাকে।














মেয়েদের মাসিক নিয়মিত রাখতে ডিম সহায়ক ভূমিকা পালন করে। বাদামী চিনি বা ব্রাউন সুগার দিয়ে ডিম আমাদের নারীবন্ধুদের জন্য একটি ভাল খাবার। এ খাবার তাদের মাসিক নিয়মিত রাখতে ইতিবাচক ভূমিকা পালন করে। 

খাবারটি শরীর গরম রাখে এবং শরীরের রক্তপ্রবাহ স্বাভাবিক রাখতে সাহায্য করে। নিয়মিত ডিম খেলে মেয়েদের মাসিকের সময় কষ্টের অনুভূতি কমে যাবে। যদি আপনার মানসিক অবস্থা ভাল না থাকে, তাহলে দুপুরে খাওয়ার আগে ৮০ শতাংশ জলের সাথে ২০ শতাংশ ব্রাউন সুগার মিশিয়ে শরবত বানিয়ে খেতে পারেন। ভালো লাগবে।

ত্বকের বিষাক্ত পদার্থ দূর করতে ডিম সহায়ক ভূমিকা পালন করতে পারে। ব্রাউন সুগারমিশ্রিত ডিমের স্যুপ এ ক্ষেত্রে কার্যকরী। শরত্কাল ও শীতকালে আমাদের ত্বক শুকিয়ে যায়। তখন ত্বকে একটা অস্বস্তি অনুভূত হয়। এসময় আপনি ডিমের স্যুপ খেলে উপকার পাবেন। আরেকটি কথা। মৌমাছি কামড়ালে তার তীব্র ব্যথা থেকে মুক্তি পেতে ডিমের প্রলেপ লাগিয়ে দেখুন। উপকার পাবেন।

ব্রাউন সুগার দিয়ে ডিমের স্যুপ প্রসূতির জন্য ভাল। হ্যাঁ, সন্তান প্রসব করার পর প্রসূতির শরীর দুর্বল হয়ে পড়ে এবং তার শরীরে রক্তস্বল্পতাও দেখা দিতে পারে। এসময় তাকে ব্রাউন সুগার ও ডিমের স্যুপ দেওয়া যেতে পারে। মা হওয়ার পর ৭ থেকে ১০ দিন নিয়মিত এ স্যুপ খেলে প্রসূতি দ্রুত তার হারানো শক্তি ফিরে পাবেন। এই স্যুপ বুকের দুধ উত্পাদনের সহায়ক ভূমিকা পালন করে থাকে।

ব্রাউন সুগার দিয়ে ডিমের স্যুপ বানাতে যেসব উপকরণ লাগবে তা একটু লিখে নিন। এ স্যুপ বানাতে লাগবে: ডিম ৩টি এবং ব্রাউন সুগার ১০০ গ্রাম।
প্রথমে দুই গ্লাস জল পাত্রে গরম করুন। জল খানিকটা গরম হলে ডিম ফেটে জলে ঢালুন। কিছুক্ষণ নাড়ুন। তারপর ব্রাউন সুগার দিয়ে দিন। নাড়ুন ঠিক এক মিনিট। স্যুপ তৈরি হয়ে গেল। মনে রাখবেন, অল্প আঁচে এ স্যুপ রান্না করতে হবে।

No comments