অভিনেত্রী মৃনাল ঠাকুর, যিনি লাভ সোনিয়া-র মাধ্যমে নিজের চলচ্চিত্র কর্মজীবন শুরু করেছিলেন, তিনি ২০১৯-এর একটি বড় চলচ্চিত্রে অভিনয় করলেন। সেটি হল হৃত্বিক রোশন অভিনীত সুপার ৩০। ছবিটি মুক্তি পেয়েছে এবং কয়েকদিনের মধ্যেই তা দর্শকদের ভালোবাসা পেয়েছে। এক সাক্ষাৎকারে মৃণাল তার পেশাগত জীবনের কথা বলেছেন।
মৃণাল জানান, তিনি যখন লাভ সোনিয়াতে কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলেন, তিনি অনেক লোকের কাছ থেকে এই পরামর্শ পেয়েছিলেন যে তার নাটকীয় চলচ্চিত্রের পরিবর্তে ঐতিহ্যগত সিনেমাগুলিতে কাজ করা উচিত। পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, "একজন অভিনেতা হিসাবে আমি শুধু অভিনয় করতে চেয়েছিলাম।"
অনেক লোক আমাকে বলেছিল যে আমি পাগল, কারন আমি লাভ সোনিয়া-র মত একটি সিনেমা দিয়ে আমার কর্মজীবন শুরু করছি। আমাকে বলা হয়েছিল যে আমার উচিত রোমান্টিক এবং গ্ল্যামারাস চলচ্চিত্রে কাজ করা, কিন্তু আমি মনে করি দর্শকরা আজকাল বেশ স্মার্ট হয়ে উঠেছে। আমরা গ্ল্যামার দিয়ে তাদের হৃদয় জয় করতে পারবো না।



No comments