ঘুমিয়েই কাটুক রাতটুকু! - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Breaking News:

latest

ঘুমিয়েই কাটুক রাতটুকু!

অনিদ্রা। অস্বস্তিকর এক ব্যাধি। কালজয়ী। মুক্তি পেতে প্রয়োজন শুধু কিছু ভালো অভ্যাস। একই সঙ্গে চিকিৎসকের পরামর্শ। নিচের নিয়মগুলো মেনে চললে উপকার পেতে পারেন।

- প্রথমে মাদকদ্রব্য বা ধূমপানের অভ্যাস থাকলে ত্যাগ করুন। অতিরিক্ত চা বা কফ…




অনিদ্রা। অস্বস্তিকর এক ব্যাধি। কালজয়ী। মুক্তি পেতে প্রয়োজন শুধু কিছু ভালো অভ্যাস। একই সঙ্গে চিকিৎসকের পরামর্শ। নিচের নিয়মগুলো মেনে চললে উপকার পেতে পারেন।

- প্রথমে মাদকদ্রব্য বা ধূমপানের অভ্যাস থাকলে ত্যাগ করুন। অতিরিক্ত চা বা কফি এবং কোমল পানীয় থাকুক না দূরে; এগুলো আপনাকে খামোখা জাগিয়ে রাখবে। অনেক দিনের অভ্যাস হলে, ঘুমানোর অন্তত তিন থেকে চার ঘণ্টা আগে এসব খেয়ে নিন।

- খুবই জরুরী ঘুমানোর কমপক্ষে এক ঘণ্টা আগে রাতের খাবার শেষ করা। ভরাপেটে বিছানায় গেলে অস্বস্তি হতে পারে। এ কারণে ঘুম নাও আসতে পারে।

- রাতের খাবারে গুরুভোজ এড়িয়ে চলুন। তবে খালি পেটে কখনো বিছানায় যাবেন না। শোয়ার আগে এক গ্লাস দুধ খেতে পারেন— গবেষণায় প্রমানিত এটি ঘুমাতে সাহায্য করে।

- তবে বিছানায় অযথা শুয়ে থাকবেন না, আলস্য করে কাটাবেন না। টিভি দেখা, আড্ডা দেয়া অথবা খাবার খাওয়ার বহুমাত্রিক কাজ থেকে একে মুক্তি দিন। বিছানাটাকে কেবল ঘুমের জন্য বরাদ্দ রাখুন।

- কেমন হয়, প্রতিদিন একই সময়ে বিছানায় গেলে। চেষ্টা করুন এবং খেয়াল রাখুন, শোয়ার সময় যেন রাত ১২টা পার না হয়।

- বিছানায় যাওয়ার আগে কোনো ভারী কাজ বা অত্যাধিক মাথা খাটিয়ে কাজ করা থেকে বিরত থাকুন। শুয়ে শুয়ে যত দুশ্চিন্তাই আসুক ‘যা হবার হবে’ মনোভাব নিয়ে ঘুমানোর ভান করুন।

- শোয়ার আগে উত্তেজক বা ভীতিকর কিছু দেখা বা চিন্তা করা থেকে বিরত থাকুন। ঘুম না আসলে এমন কিছু ভাবুন, যা আপনার স্নায়ুকে আরাম দিবে। অথবা কাউন্টডাউন করে দেখতে পারেন, মানে ১০০-১ পর্যন্ত গোনা।

- নিয়মিত ব্যায়াম করুন। মাত্র ১৫ থেকে ৩০ মিনিটের হালকা ব্যায়াম ভালো ঘুম হওয়ার জন্য যথেষ্ট। ঘুমানোর দুই ঘন্টা আগে ব্যায়াম সেরে ফেলুন।

- দিনে ঘুমাবেন না। একে বদভ্যাসও বলতে পারেন। এ ধরনের অভ্যাস শুধু কর্মক্ষমতা কমিয়ে দেয়। রাতের ঘুমও তাড়ায়।

- সবচেয়ে জরুরি, দুই-এক দিনের ঘুম না হলে দুশ্চিন্তাগ্রস্ত হবেন না।


from Daily Bangla http://bit.ly/2JvE3Io

No comments