দখল করা কংগ্রেসের পার্টি অফিস ফিরিয়ে দেবার আবেদন তৃনমূল কংগ্রেসের কাছে l ২০১৫ সালের পৌর নির্বাচনে তৃনমূল কংগ্রেসের রাজ্য জুড়ে জয় জয়াকার । সেই সময় কালে কংগ্রেসের একাধিক পার্টি অফিস দখল করে তৃনমূল কংগ্রেস l
বনগাঁ এক নম্বর ওয়ার্ডের একটি পার্টি অফিস এবং বনগাঁ স্টেশনে শ্রমিক ইউনিয়নের একটি পার্টি অফিস সহ গোপালনগরে দুটি অফিস দখল করে নেয় বলে বুধবার সাংবাদিক সন্মেলন করে বলেন বনগাঁ শহর কংগ্রেসের সভাপতি কৃষ্ণপদ চন্দ্র। তিনি অভিযোগ করেন গত ২৭ জুন ২০১৯ তৃনমূলের গোবিন্দ দাসের কাছে লিখিত ভাবে তারা জানিয়েছেন এই ঘটনা এবং তারা তাদের পার্টি অফিস ফেরত চেয়ে আবেদন করেন।
তৃনমূলের পক্ষ থেকে বনগাঁ লোকসভার নব নিযুক্ত চেয়ারম্যান গোবিন্দ দাস জানান একটি লিখিত অভিযোগ পেয়েছি দলীয় ভাবে তদন্ত করে দেখা হচ্ছে।



No comments