Now সিউড়ির পুরন্দরপুর বাজারে দুস্কৃতি হামলা,ভাঙচুর - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Breaking News:

latest

Now সিউড়ির পুরন্দরপুর বাজারে দুস্কৃতি হামলা,ভাঙচুর

সিউড়ি থানার পুরন্দরপুর বাজারে বৃহস্পতিবার হামলা চালাল দুস্কৃতিরা। রাত্রি আটটা নাগাদ বাজারের আলো বন্ধ করে বোমাবাজি থেকে দোকান ভাঙচুর করে। ব্যবসায়ীদের অভিযোগ প্রায় ৪০ টি দোকান ভাঙচুর করে দুস্কৃতিরা। ব্যবসা সামগ্রী কত নষ্ট হয়েছে তা …






সিউড়ি থানার পুরন্দরপুর বাজারে বৃহস্পতিবার হামলা চালাল দুস্কৃতিরা। রাত্রি আটটা নাগাদ বাজারের আলো বন্ধ করে বোমাবাজি থেকে দোকান ভাঙচুর করে। ব্যবসায়ীদের অভিযোগ প্রায় ৪০ টি দোকান ভাঙচুর করে দুস্কৃতিরা। ব্যবসা সামগ্রী কত নষ্ট হয়েছে তা এখনও নির্নয় করা যায়নি। তবে ব্যবসায়ীদের অভিযোগ পুরন্দরপুর এলাকায় জোড়ে গাড়ি চালানোয় নিষেধাজ্ঞা জারি করাতেই এই বিপত্তি। উল্লেখ্য গত সোমবার স্কুলে বাচ্চাকে আনতে যাওয়ার পথে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় বৌদি ও দেওরের। পুরন্দরপুরের বাইরে ডাঙ্গালপাড়ার কাছে ফাঁকা জায়গায় এই দুর্ঘটনা ঘটায় পুরন্দরপুরের বাসিন্দারা পথ অবরোধ করে। তাদের দাবি ছিল ডাম্পারের গতি নিয়ন্ত্রন করতে হবে। দিনের ব্যস্ততম সময়ে ডাম্পার এলাকায় ঢুকতে দেওয়া হবে না। সেই মত বৃহস্পতিবার সকালে ধলটিকুড়ি গ্রামের কয়েকটি ডাম্পারের গতি নিয়ন্ত্রনের কথা বলে। পুরন্দরপুর ব্যবসায়ীদের দাবি তখনই তারা শাসিয়ে যায়। এদিকে বৃহস্পতিবার বিকালে পুরন্দরপুরে প্রশাসনিক বৈঠক হয়। সিউড়ি, পাড়ুই সাইথিয়া থানার সঙ্গে এলাকাবসীদের বৈঠক হয়। সেখানেই ঠিক হয় ডাম্পারের গতি নিয়ন্ত্রন করা হবে। তারপরেই সন্ধ্যায় আক্রমন চালান হয়। ব্যবসায়ীদের দাবি বাজারের আলো বন্ধ করে বোমা মারতে মারতে জনা চল্লিশের একটি দল এলাকায় ঢোকে। ভরা বাজারে তারা বোমাবাজি করে। আতনক ছড়ায় পুরন্দরপুর এলাকায়। সিউড়ি থেকে বিশাল পুলিশ বাহিনী এলাকায় পাঠানো হয়েছে।


from বাংলা খবর http://bit.ly/2Q1iUX4

No comments