নিজস্ব প্রতিনিধি,১১মেঃ- কোচবিহারের তুফানগঞ্জ এর ধলপল এলাকায় গরু চুরি কে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। অভিযোগ আজ সকালে সেখানে যখন একটি টোটো যাচ্ছিল। তাকে গরু চোর সন্দেহে প্রচন্ড মারধর করা হয়। পরবর্তীতে সেখানে সাংবাদিক উপস্থিত হলে তাদের উপরে আক্রমণ করা হয় ভেঙে দেয়া হয় ক্যামেরা। তিনজন সাংবাদিক গুরুতর আহত অবস্থায় তুফানগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে তুফানগঞ্জ থানার ওসি সৌমাল্য আইচ ঘটনাস্থলে উপস্থিত হলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। তার মাথায় আঘাত লেগেছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। এবং পুলিশের দুটো গাড়িও ভাঙচুর করা হয় । ওই ঘটনায় থানার ওসি সৌমাল্য আইস ছাড়াও বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হন। দীর্ঘদিন থেকেই এই এলাকায় গরু চুরি হচ্ছে বলে অভিযোগ। বারবার বলা সত্ত্বেও কোন রকম পদক্ষেপ গ্রহণ করা হচ্ছিল না প্রশাসনের পক্ষ থেকে তারই বহিঃপ্রকাশ ঘটেছে আজ। এলাকায় উত্তেজনা রয়েছে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
from বাংলা খবর http://bit.ly/2PXzNle

No comments