বেগুনের অজানা ৬ গুণাগুণ - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Breaking News:

latest

বেগুনের অজানা ৬ গুণাগুণ

বেগুনের কোনও গুণ নেই, এ কথা যারা বলেন তারা এই সবজিটির অনেক গুণের সম্পর্কেই হয়তো জানেন না। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যার মতো একাধিক শারীরিক সমস্যার সমাধানে বেগুন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আসুন এবার বেগুনের …



বেগুনের কোনও গুণ নেই, এ কথা যারা বলেন তারা এই সবজিটির অনেক গুণের সম্পর্কেই হয়তো জানেন না। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যার মতো একাধিক শারীরিক সমস্যার সমাধানে বেগুন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আসুন এবার বেগুনের কয়েকটি অজানা গুণ সম্পর্কে জেনে নেওয়া যাক।

১) বেগুনে থাকে প্রচুর পরিমাণে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের টক্সিক উপাদানের মাত্রা কমাতে সাহায্য করে। বেগুনে থাকা ফাইবার কোলন ক্যানসার প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে থাকে।

২) বেগুনে থাকা ফাইবার যে কোনও পেটের রোগের প্রকোপ কমতে সাহায্য করে।

৩) বেগুনে থাকে প্রচুর পরিমাণে ফাইবার যা শরীরে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ডায়াবেটিসে আক্রান্তদের খাদ্যতালিকায় বেগুণ রাখতে পারলে উপকার পাওয়া যায়।

৪) বেগুনে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ফাইবার, ভিটামিন বি-৬ আর ফ্লেবোনয়েড কোলেস্টরলের মাত্রা কমাতে সাহায্য করে। এরই সঙ্গে হার্টের কার্যক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

৫) বেগুনে থাকা ফলিক অ্যাসিড গর্ভবতী নারীদের শরীর সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

৬) বেগুনে রয়েছে পটাশিয়াম, ফাইবার, ভিটামিন বি-৬, পটাশিয়ামসহ একাধিক উপকারী উপাদান, যা শরীরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

সুতরাং, এর পর বেগুনে কোনও গুণ নেই, এ কথা আর বলা যাবে না!


from Daily Bangla http://bit.ly/2JLFXoe

No comments