
নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ২এপ্রিলঃ- মোদি কেন তার থেকেও বড় কোন নেতা আসলেও তৃণমূলের ভোট ব্যাংকিং এ কোন রকম প্রভাব পড়বে না | বলে জানালেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী বিজয় চন্দ্র বর্মন | মঙ্গলবার ডাব গ্রাম ওয়ান ব্লকে এই প্রথম নিজের সমর্থনে ভোট প্রচার করলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী বিজয় চন্দ্র বর্মন |মঙ্গলবার একটি বাইক রেলির মাধ্যমে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর বিজয় চন্দ্র বর্মন নিজের সমর্থনে ভোট প্রচার করেন | তিনি সেখানে প্রথমবার ভোট প্রচার করতে এসেই বলে সারা বছর ধরে এই এলাকায় তৃণমূল কংগ্রেসের সমর্থকরা উন্নয়নমূলক নানা কাজ করে এসেছে | বিভিন্ন সমস্যায় তৃণমূল সমর্থকরা দাঁড়িয়েছে মানুষের পাশে | তাই এবারের লোকসভা ভোটের এই এলাকার প্রত্যেকটি ভোট যাবে তৃণমূলের খাতায় | এবং তিনি আগামীকালের মোদীর সভা কে নিয়ে বলেন মোদি কেন তার থেকেও যদি বড় কোন নেতা আসে ভোট প্রচার করতে তবুও কোন প্রভাব ফেলতে পারবে না শহরবাসীর উপর | এবং মোদির সভা কোন প্রভাব ফেলতে পড়বে না তৃণমূলের ভোট ব্যাংকিং এর উপর | Byte - বিজয় চন্দ্র বর্মন |
No comments